IPL 2024: বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে শূন্য অঙ্কেই আটকে শিবম, প্রতিদ্বন্দ্বী রিঙ্কুকে জায়গা ছাড়ার দাবি উঠল
টি২০ বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পেয়েছেন শিবম দুবে। তাঁকে দলে রাখার জন্য রিঙ্কু সিংকে মূল স্কোয়াডে রাখা সম্ভব হয়নি। কিন্তু বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার পরই ফর্ম হারিয়ে ফেলেছেন সিএসকের তারকা অল রাউন্ডার। পর পর দুই ম্যাচে ০ রানে আউট হলেন। নিজে যেমন সমালোচনার মুখে পড়েছেন তেমনই নির্বাচক ও ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
গত ৩০ এপ্রিল বিশ্বকাপের জন্য ঘোষইত হয় ভারতীয় দল। এই দলের মূল স্কোয়াডেই আছেন শিবম। তবে তাঁর দলে অন্তর্ভুক্তি সহজ ছিল না। রিঙ্কু সিং, শিবম দুবে ও হার্দিক পাণ্ডিয়া টি২০ বিশ্বকাপের টিম বাছাইয়ের মিটিংয়ে মোট ৩ ক্রিকেটারকে নিয়ে অনেক আলোচনা হয়েছিল। একইসঙ্গে রিঙ্কু সিং, শিবম দুবের মধ্যে লড়াই চলে। সেই সঙ্গে ছিলেন হার্দিক পাণ্ডিয়া। শেষ পর্যন্ত রিঙ্কু সিংকে মূল দলে রাখা সম্ভব হয়নি।

Shivam Dube want Rinku Singh to replace him in the T20 World Cup Squad 😭
— ~37 (@himansu_ya693) May 5, 2024
সোশ্যাল মিডিয়ায় মহেন্দ্র সিং ধোনির টিমের তারকা শিবম দুবেকে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিশ্বকাপে সুযোগ পাওয়ার পরই তাঁর এই ব্যাক টু ব্যাক গোল্ডেন ডাক নিয়ে কথা বলছেন নেটিজ়েনরা।দুবের এই ফর্ম দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁর জায়গায় বিশ্বকাপের দলে রিঙ্কুকে নেওয়ার দাবি তুলেছে। বিশ্বকাপে ভারতের দুই অলরাউন্ডার হলেন দুবে ও পাণ্ডিয়া। কিন্তু দুই জনের ফর্মই কিন্তু উদ্বেগে রাখবে টিম ম্যানেজমেন্টকে।
ইরফান পাঠান থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কোন যুক্তিতে দলে চারজন স্পিনার রেখে রিঙ্কুকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে, জোরালভাবে সেই প্রশ্নও তোলা হচ্ছে। বিশেষ করে দলে বাঁহাতি স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা থাকা সত্ত্বেও অক্ষর পটেলকে কেন রাখা হল, কী কারণে সেই জায়গায় রাখা হল না রিঙ্কুকে, তা নিয়ে তোলপাড় চলছে।












Click it and Unblock the Notifications