IPL 2021: শিবম-যশস্বীর বিধ্বংসী ব্যাটিংয়ে জমল শেষ চারের লড়াই! চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চমক রাজস্থানের
প্লে অফের আগে ধাক্কা খেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ১৮৯ রানের পুঁজি নিয়েও আজ ডাহা ফেল সিএসকে বোলাররা। শিবম দুবে ও যশস্বী জয়সওয়ালের বিস্ফোরক ইনিংসে ভর করে রাজস্থান রয়্যালস স্মরণীয় জয় ছিনিয়ে নিল আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। জয়ের জন্য ১৯০ রানের টার্গেটে সঞ্জু স্যামসনের দল পৌঁছে গেল ১৫ বল বাকি থাকতেই, জয় এল সাত উইকেটে। চারটি করে চার ও ছক্কা মেরে ৪২ বলে ৬৪ রানে অপরাজিত রইলেন শিবম দুবে। ৮ বলে ১৪ রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। শার্দুল ঠাকুর ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ২ উইকেট পেলেন।

চলতি আইপিএলে এদিন আবু ধাবিতে সর্বাধিক রান তুলেছিল চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালস রান তাড়া করতে নেমে শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং চালিয়ে যেতে থাকে। ৫.২ ওভারে এভিন লুইস যখন শার্দুল ঠাকুরের বলে আউট হন তখন স্কোরবোর্ডে রাজস্থানের রান ৭৭। ২টি করে চার ও ছক্কা হাঁকিয়ে ১২ বলে ২৭ রান করে আউট লুইস। বিধ্বংসী মেজাজে ব্যাট করে ৬.১ ওভারে দলের ৮১ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন যশস্বী জয়সওয়াল। কে এম আসিফের বলে কট বিহাইন্ড হওয়ার আগে যশস্বী করেন ২১ বলে ৫০। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার ও তিনটি ছয়। সঞ্জু স্যামসন ২৪ বলে ২৮ রান করায় ১২ ম্যাচে তাঁর রান হল ৪৮০। চলতি আইপিএলে সর্বাধিক রানের তালিকায় স্যামসন রইলেন তিনে। তিনি এদিন টপকে গেলেন শিখর ধাওয়ান (৪৬২) ও ফাফ দু প্লেসি (৪৬০)-কে। দ্বিতীয় স্থানে রয়েছেন লোকেশ রাহুল (৪৮৯)।

দুই ওপেনার যে গতিতে রান তুলছিলেন অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে জুটি বেঁধে তা অব্যাহত রাখেন চারে নামা শিবম দুবে। তিনি ব্যাট করতে নামার সময় স্বয়ং সুনীল গাভাসকর পর্যন্ত মন্তব্য করেন যদি হার্দিকের ফিটনেস নিয়ে সমস্যা হয় তাহলে দুবের দিকে নজর রাখতেই পারেন নির্বাচকরা। দুবের সামনেও ছিল নিজেকে প্রমাণের সুযোগ। সেই লক্ষ্যে অবিচল থেকে দুবে অপরাজিত ঝোড়ো ইনিংস খেলে রাজস্থান রয়্যালসকে স্মরণীয় জয় উপহার দিলেন। চেন্নাই সুপার কিংসের বোলারদের আজ কার্যত ক্লাবস্তরে নামিয়ে আনলেন রাজস্থানের ব্যাটাররা।
Sensational run-chase to seal a win! 👌 👌@rajasthanroyals put up a solid show with the bat & beat #CSK by 7⃣ wickets. 👏👏 #VIVOIPL #RRvCSK
— IndianPremierLeague (@IPL) October 2, 2021
Scorecard 👉 https://t.co/dRp6k449yy pic.twitter.com/fbv8zN02Aw
আইপিএলে অধিনায়ক হিসেবে ২০০তম ম্যাচে পরাজয়ের পর মহেন্দ্র সিং ধোনিও স্বীকার করে নিয়েছেন প্রথম ৬ ওভারেই ম্যাচ জেতা নিশ্চিত করে ফেলেছিল রাজস্থান রয়্যালস। এই উইকেটে ২৫০ রান হয়তো নিরাপদ হতো। তবে এই ধরনের টুর্নামেন্টে এমন ফল হতেই পারে। নক আউটেও এমনটা হওয়া অসম্ভব নয়। এই পরাজয় থেকে তাই দলকে শিক্ষা নিতেও বলছেন ক্যাপ্টেন কুল। তবে সিএসকে ১৯০ রান যে তুলেছিল তাতে সন্তুষ্ট মাহি। ডোয়েইন ব্র্যাভো ও দীপক চাহারের অভাব অনুভব করছেন। তবে প্রশংসা করেছেন ঋতুরাজ গায়কোয়াড়ের। স্যাম কারান বোলিং ওপেন করে ৪ ওভারে ৫৫ রান দিয়ে কোনও উইকেট পাননি। জশ হ্যাজলউড ৪ ওভারে দিলেন ৫৪ রান।
ICYMI: @yashasvi_j's stroke-filled opening act! ⚡️⚡️
— IndianPremierLeague (@IPL) October 2, 2021
The @rajasthanroyals opener set the stage on fire 🔥 & scored a sensational half-century in the chase. 👏 👏 #VIVOIPL #RRvCSK
Watch it here 🎥 👇https://t.co/Jg2Vk2ZYwE
আজকের ম্যাচের পর চেন্নাই সুপার কিংস ১২ ম্যাচে ১৮ পয়েন্টে দাঁড়িয়ে রইল। প্রথম দল হিসেবে আইপিএলের প্লে অফে উঠেছেন ধোনিরা। তবে সিএসকে-র নেট রান রেট এখনও মাইনাসে আসেনি, পজিটিভেই রইল (০.৮২৯)। মুম্বই ইন্ডিয়ান্সকে সাতে নামিয়ে ছয়ে উঠে এল রাজস্থান রয়্যালস। চার থেকে সাতে থাকা যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্সের পয়েন্ট ১২ ম্যাচে ১০। কেকেআরের নেট রান রেট ০.৩০২। পাঞ্জাবের নেট রান রেট মাইনাস (-)০.২৩৬, রাজস্থান রয়্যালসের মাইনাস (-)০.৩৩৭ এবং মুম্বই ইন্ডিয়ান্সের নেট রান রেট মাইনাস (-) ০.৪৫৩।












Click it and Unblock the Notifications