IPL 2022: প্লে-অফের আগে বিশাল বুস্টআপ, পারিবারিক দায়িত্ব সামলে রাজস্থানের শিবিরে যোগ দিলেন এই বিধ্বংসী তারকা

IPL 2022: প্লে-অফের আগে বিশাল বুস্টআপ, পারিবারিক দায়িত্ব সামলে রাজস্থানের শিবিরে যোগ দিলেন এই বিধ্বংসী তারকা

প্লে-অফে নামার আগে শক্তি বাড়ল রাজস্থান রয়্যালসের। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য লিগের মাঝ পথেই নিজেসর দেশ গুয়েনায় উড়ে গিয়েছিলেন সিমরন হেটমায়ার। পরিবারের নতুন অথিতিকে স্বাগত জানিয়ে নিজের দায়িত্ব পালন করতে ফের ভারতে ফিরে এলেন হেটমায়ার। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচেই তাঁকে পাওয়া যেতে পারে।

লিগের মাঝ পথে গুয়েনায় উড়ে গিয়েছিলেন হেটমায়ার। আইপিএল-এর একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছে, "হেটমায়ার ফিরে এসেছে এবং এই মুহূর্তে ও কোয়ারেন্টানে রয়েছে।" লখনউ সুপার জায়ান্টসকে শেষ ম্যাচে হারানোর ফলে এই ম্যাচ জিতে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। তাদের কাছে সুযোগ চলে এসেছে প্রথম দুই স্থানে শেষ করার। লখনউকে ২৪ রানে পরাজিত করেছে সঞ্জু স্যামসনের দল। এই জয়ের ফলে প্রথম দুইয়ে শেষ করার আশা অত্যন্ত রাজস্থানের।

শুক্রবার লিগ পর্যায়ের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালস শেষ ম্যাচটি খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। চেন্নাই সুপার কিংস এই বার লিগ তালিকায় লিগ টেবলের নবম স্থানে রয়েছে। লিগের অন্যতম সফল দল চেন্নাই। চার বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। কিন্তু এ বারের একেবারেই ছন্দ নেই চেন্নাই সুপার কিংস।

এই বারের আইপিএল-এর মহা নিলাম থেকে ৮ কোটি ৫০ লক্ষ টাকার বিনিময়ে ২৫ বছর বয়সী ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান সিমরণ হেটমায়ারকে সই করায় আইপিএল-এর প্রথম সংস্করণের চ্যাম্পিয়নরা। এখনও পর্যন্ত চলতি আইপিএল-এ ২৯১ রান করেছেন সিমরণ হেটমায়ার। তাঁর গড় ৭২.৭৫ এবং স্ট্রাইক রেট ১৬৬.২৯।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+