ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ধাওয়ানের পরিবর্ত হতে পারেন এই কর্নাটকী

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ধাওয়ানের পরিবর্ত বতে পারেন এই কর্নাটকী

আজ সন্ধ্যায় মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় তথা সিরিজ নির্ণায়ক টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে ভারত। তার আগে সবচেয়ে বড় খবর, চোটের কারণে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও হয়তো খেলতে পারবেন না টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ান। তাঁর পরিবর্তে ভারতীয় ক্রিকেট দলে ডাক পেতে পারেন দেশের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে কামাল দেখানো মায়াঙ্ক আগরওয়াল।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

১৫ ডিসেম্বর চেন্নাই-র চিপক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হবে ভারত। ১৮ ও ২২ ডিসেম্বর দুই দলের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ওয়ান ডে অনুষ্ঠিত হবে যথাক্রমে বিশাখাপত্তনম ও কটকে।

ধাওয়ানের চোট

ধাওয়ানের চোট

দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার সময় বাঁ-পায়ে বড়সড় চোট পান টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ান। রান আউট থেকে বাঁচতে পপিং ক্রিজে ঝাঁপিয়ে পড়ার সময় তাঁর হাঁটুতে গভীর ক্ষত তৈরি হয়। চোট গুরুতর হওয়ায় দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান ধাওয়ান।

চোটের অবস্থা

চোটের অবস্থা

চিকিৎসকরা জানিয়েছেন, আগের থেকে অনেকটাই সুস্থ শিখর ধাওয়ান। তবে পুরোপুরি ফিট হতে তাঁর এখনও কিছুটা সময় লাগবে বলেও জানানো হয়েছে। এই পরিস্থিতি ধাওয়ানকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও বিশ্রাম দেওয়ার পক্ষপাতি বিসিসিআই।

ধাওয়ানের পরিবর্ত

ধাওয়ানের পরিবর্ত

দেশের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ব্যাট হাতে কামাল দেখানো মায়াঙ্ক আগরওয়ালকে, শিখর ধাওয়ানের পরিবর্তে ভারতীয় ক্রিকেট দলে ডাকা হতে পারে বলে সূত্রের খবর। কর্নাটকের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ভালো পারফরম্যান্স দিয়েছেন তিনি। এই মুহূর্তে তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জি খেলতে ব্যস্ত মায়াঙ্ক।

তালিকায় আর কারা

তালিকায় আর কারা

শিখর ধাওয়ানের পরিবর্ত হিসেবে ভারতের ওয়ান ডে দলে জায়গা করার ক্ষেত্রে মায়াঙ্ক আগরওয়ালকে কড়া টক্কর দিচ্ছেন তরুণ পৃথ্বী শ ও শুভমন গিল। যদি তাঁদের মধ্যে ২৮ বছরের কর্নাটকী ব্যাটসম্যানের পাল্লা ভারী বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+