করোনা লকডাউনে ধাওয়ান যখন এজেন্ট, চায়ের কাপে চুমুক শামির! ভারতীয় ক্রিকেটাররা কী করছেন দেখে নিন

করোনা লকডাউনে ধাওয়ান যখন এজেন্ট, চায়ের কাপে চুমুক শামির! ভারতীয় ক্রিকেটাররা কী করছেন দেখে নিন

করোনা ভাইরাসের থাবা থেকে ভারতকে বাঁচাতে জারি ২১ দিনের লকডাউন। যার আজ অষ্টম দিন। এই আট দিনে ভারতীয় ক্রিকেটাররা কে কীভাবে গৃহবন্দি অবসর কাটাচ্ছেন দেখে নেওয়া যাক।

ওপেনার শিখর ধাওয়ান

চোট সারিয়ে ক্রিকেটে ফেরার কথা থাকলেও করোনার কারণে আইপিএল এখন স্থগিত থাকায় ২২ গজে ফিরতে পারেননি ধাওয়ান। এই পরিস্থিতিতে গৃহবন্দি অবস্থায় ওয়েব সিরিজ দেখায় মন বসিয়েছেন শিখর ধাওয়ান। হটস্টারের স্পাই থ্রিলার স্পেশাল অপস দেখার ভিডিও শেয়ার করেছেন ধাওয়ান। সেই সঙ্গে ওয়েব সিরিজের ডায়লগ মুখস্থ বলে দিচ্ছেন ধাওয়ান। শিখর মজার এই ভিডিও পোস্ট করতে মুহূর্তেই তা ভাইরাল। এর আগে স্ত্রী আয়েশা ও ছেলে জোরাভারের সঙ্গে ভিডিও পোস্ট করেছিলেন। ছেলের সঙ্গে বক্সিং প্র্যাকটিস ও স্ত্রীর কথায় শৌচাগার ও কাপড় পরিষ্কার করার মজার ভিডিও পোস্ট করেছিলেন ধাওয়ান।

চায়ে চুমুক শামির

ভারতীয় স্পিডস্টার মহম্মদ শামি এই অবসরে চায়ের কাপে চুমুক দিতে দিতে ভিডিও বানিয়েছেন। সোশ্যাল অ্যাপ টিকটিকে যাতাযাত রয়েছে শামির। সেই অ্যাপটিতেই শামি লকডাউনে চা খাওয়ার মুহূর্তটি শেয়ার করেছেন।

গেম খেলতে ব্যস্ত চাহাল

চাহাল অন্যদিকে বন্ধুদের সঙ্গে অনলাইনে গেম খেলে মেজাজ ফুরফুরে রাখতে ও গৃহবন্দি থাকতে অনুরোধ করেছেন।

বক্সিংয়ে মজে দীপক চাহার

লকডাউনের মাঝে বক্সিংয়ে মজে দীপক চাহার। চোটের কারণে ক্রিকেট থেকে ছিটকে গিয়েছিলেন। আইপিএল দিয়ে কামব্যক করার কথা ছিল। করোনার কারণে আইপিএল স্থগিত। যেকারণে এই মুহূর্তে ক্রিকেটে ফেরা হচ্ছে না দীপকের। এই অবস্থায় বাড়িতে ফিটনেস চর্চায় নিজেকে ব্যস্ত রাখছেন দীপক চাহার। অক্টোবরে টি-২০ বিশ্বকাপ। দীপকের ফোকসে বিশ্বকাপও রয়েছে। সেকারণেই লকডাউনের এই সময়টা নিজের কাজে ফোকাস করে আরও বেশি পরিশ্রম করছেন চাহার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+