অর্জুন পুরস্কারের জন্য দেশের সেরা দুই ক্রিকেটারের নাম প্রস্তাব করল বিসিসিআই
লাগাতার ভাবে দেশের জার্সিতে ভাল ফল করার পুরস্কার সরূপ শিখর ধবন এবং স্মৃতি মন্ধনার নাম অর্জুন পুরস্কারের জন্য প্রস্তব করল বিসিসিআই।
ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভান দুই ক্রিকেটার শিখর ধবন এবং স্মৃতি মন্ধনার নাম অর্জুন পুরস্কারের জন্য প্রস্তব করল বিসিসিআই।

বিসিসিআইয়ের কার্যকরী সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরি বলেন, "আমরা অর্জুন পুরস্কারের জন্য শিখর ধবন এবং স্মৃতি মন্ধনার নাম মনোনীত করেছি।"
লাগাতার ভাবে দেশের জার্সিতে ভাল ফল করার পুরস্কার সরূপ এই দুই জনের নাম প্রস্তাব করল বোর্ড।
বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে চুটিয়ে আইপিএল খেলছেন শিখর। দেশের হয়েও তিনটি ফর্ম্যাটেই তিনি দলের নিয়মিত সদস্য। ২০১৩ সালে অভিষেক টেস্টেই অস্ট্রেলিয়ার বিপক্ষে শতরান হাঁকানোর পর থেকেই ভারতীয় ব্যাটিং লাইনআপের অন্যতম অস্ত্র ভারতীয় দলের 'গব্বর'।
শিখরের মতো লাইমলাইটে না এলেও ভারতীয় মহিলা দলের অন্যতম স্তম্ভ ২১ বছরের স্মৃতি। ২০১৭ মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতকে তোলার পিছনেও গুরুত্বপূর্ণ অবদান ছিল স্মৃতির। ক্রমাগত ভাল পারফরম্যান্সের সৌজন্যে আইসিসি ক্রমতালিকায় চতুর্থ স্থান অর্জন করেন তিনি।
সম্প্রতি ইংল্য়ান্ডের বিরুদ্ধেও দারুণ ছন্দে পাওয়া যায় এই বাঁ-হাতি ওপেনারকে। ৯টি ইনিংসে মোট ৫৩১ রান করেন তিনি। যার মধ্যে পাঁচটি ইনিংসেই হাফ সেঞ্চরি করেন স্মৃতি মন্ধনা।












Click it and Unblock the Notifications