Shikhar Dhawan: জন্মদিনেও পুত্রের থেকে অনেক দূরে, দেখা করতে না পেরে আবেগঘন বার্তা লিখলেন ধাওয়ান
জন্মদিনে ছেলেকে কাছে পেলেন না শিখর ধাওয়ান। মঙ্গলবার ছিল শিখর ধাওয়ানের পুত্র জোরাবরের জন্মদিন। কিন্তু স্ত্রী-র সঙ্গে আইনি জটিলতায় ছেলের সঙ্গে দেখা করতে বা মিশতেই পারেন না ধাওয়ান। পুত্রের জন্মদিন সমাজ মাধ্যমেই আবেগঘন বার্তা দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার।
মঙ্গলবার পুত্রের জন্মদিন উপলক্ষ্যে সোশ্যাল সাইটে ধাওয়ান লেখেনন, পাপা তোমার সবসময় অভাব অনুভব করে। কিন্তু তোমাকে যোগাযোগ করার কোন উপায় নেই। সব জায়গাতেই আমায় ব্লক করে দেওয়া হয়েছে। তোমাযকে দীর্ঘদিন দেখিনি কিন্তু তোমার কথায় সব সময় আমার মনে পড়ে। দুষ্টুমি করো কিন্তু ধ্বংসাত্মক হয়ে যেও না। ধৈর্যশীল হও শক্তিশালী হও সবাইকে ভালোবেসো। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।

ফেসবুক থেকে আলাপ হয ভারতীয় দলের ক্রিকেটার শিখর ধাওয়ান ও অস্ট্রেলিয়ান প্রবাসী বাঙালি আয়েশা মুখোপাধ্যায়ের। দুই সন্তানের জননীর প্রেমে পড়েছিলেন শিখর ধাওয়ান। সেই প্রেমকে পরিণতিও দেন তিনি। ২০১২ সালে শিখর আয়েশাকে বিয়ে করেছিলেন, প্রথম দিকে সুখেরই ছিল তাঁদের জীবন পরবর্তীতে ২০১৪ সালে শিখর ও আয়েশার ছেলে জোরাবরের জন্ম হয়। কিন্তু ক্রমেই তিক্ততা আসে উল্লেখ্য, আয়েশা ২০২১ সালে সোশ্যাল মিডিয়া মারফত তাঁর ও শিখর ধাওয়ানের বিবাহবিচ্ছেদের কথা সকলকে জানান।
স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন ধাওয়ান। তাঁর অভিযোগ ছিল, স্ত্রী তাঁর উপর মানসিক নির্যাতন করেন। একমাত্র সন্তানকেও দীর্ঘ দিন তাঁর সঙ্গে থাকতে দেন না। গত অক্টোবর মাসে এই মামলরা শুনানিতে বিচারক হরিশ কুমার তাঁর পর্যবেক্ষণে আগেই জানিয়েছিলেন, ধাওয়ানের অভিযোগ যুক্তিপূর্ণ।
আদালত জানিয়েছে, ২০২০ সালেই কার্যত শিখরদের বিবাহিত জীবন কার্যত শেষ হয়ে গিয়েছিল। তাই তাঁদের বিচ্ছেদকে স্বীকৃত দেওয়া হল। তবে শিখরদের সন্তানের দায়িত্ব কাকে দেওয়া হবে, সেটা এখনও ঠিক করা হয়নি। বর্তমানে মায়ের কাছেই রয়েছে শিখর ধাওয়ানের পুত্র।












Click it and Unblock the Notifications