গল টেস্টে শিখরের শতরান, বড় রানের দিকে এগোচ্ছে ভারত
জীবনের পঞ্চম টেস্ট সেঞ্চুরি হাঁকালেন শিখর ধওয়ান। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের প্রথম দিনেই শিখরের ঝুলিতে যোগ হয় শতরান।
জীবনের পঞ্চম টেস্ট সেঞ্চুরি হাঁকালেন শিখর ধওয়ান। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের প্রথম দিনেই শিখরের ঝুলিতে যোগ হয় শতরান। ছয় , চারে সাজানো শিখরের অনবদ্য ইনিংসে ভর করে অনেকটাই এগিয়ে যায় ভারতের স্কোর।

বুধবার তিন টেস্টের সিরিজে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক কোহলি। ব্যাট করতে নেমে এক উইকেট খুইয়েও শিখর ধওয়ান ও পূজারার ইনিংসের ভর করে বড় রানের দিকে এগোতে থাকে ভারত। শিখরের শতরানের পাশপাশি ভারতের এই ইনিংসে উজ্জ্বল হয়ে রয়েছে পূজারার অনবদ্য অর্ধশতরানও।
ইনিংসের প্রথমের দিকে শিখর ধওয়ানের ক্যাচ স্লিপে ফেলে দেন গুণরত্নে। আর তার পর থেকেই ২২ গজে তার ফল ভোগ করতে হচ্ছে শ্রীলঙ্কাকে। উল্লেখ্য, হেড কোচ রবি শাস্ত্রীর তত্ত্বাবধানে শিখররা এই সিরিজে মাঠ ও মাঠের বাইরে বহু রকমের চ্যালেঞ্জের মুখোমুখি। এর আগে অনি কুম্বলের আমলে টেস্ট র তালিকায় শীর্ষে ছিল ভারত, সেই জায়গাটা কোহলির-শাস্ত্রীর টিম ধরে রাখতে পারে কি না সেদিকেই নজর ক্রিকেট বিশেষজ্ঞদের।












Click it and Unblock the Notifications