লকডাউনে পারিবারিক হিংসা বৃদ্ধি, চিন্তিত ভারতীয় ক্রিকেটার দিলেন কোন বার্তা

লকডাউনে পারিবারিক হিংসা বৃদ্ধি, চিন্তিত ভারতীয় ক্রিকেটার দিলেন কোন বার্তা

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এককাট্টা দেশ। প্রশাসনের নির্দেশ মেনে ঘরবন্দি অবস্থায় দিন কাটছে নাগরিকদের। তারই মধ্যে নারীদের পারিবারিক নির্যাতনের ঘটনা বাড়তে থাকায় চিন্তা প্রকাশ করেছে দেশের ক্রিকেট মহল। এবার এ ব্যাপারে সরব হলেন টিম ইন্ডিয়ার ওপেনার।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী ৩০ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লক্ষেরও বেশি মানুষের। ভারতে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ২৮ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৮৯০ জনের।

লকডাউন

লকডাউন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ মে পর্যন্ত দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। তার মেয়াদ আরও বাড়তে পারে বলে সূত্রের খবর। ফলে প্রশাসনের নির্দেশ মেনে ঘরবন্দিই রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রিকেটাররা। কেউ শুধুই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, তো কেউ বাড়িতে বসেই সেরে নিচ্ছেন দফতরি কাজ। অন্যদিকে এই দীর্ঘ সময়ে শরীর ঠিক রাখতে বাড়িতেই ফিটনেস ট্রেনিং সেরে নিচ্ছেন ক্রিকেটাররা।

পারিবারিক নির্যাতন

পারিবারিক নির্যাতন

করোনা ভাইরাসের জেরে এই লকডাউনেই প্রকট হয়েছে মুদ্রার অন্য পিঠ। এক সমীক্ষা জানাচ্ছে, এই জরুরিকালীন পরিস্থিতিতে দেশে নারীদের ওপর পারিবারিক নির্যাতনের হার বেড়েছে। এই অভ্যাসের বিরুদ্ধে প্রথম সরব হয়েছিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। পারিবারিক নির্যাতনের বন্ধের আর্জি জানান টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি থেকে সহ-অধিনায়ক রোহিত শর্মাও।

ধাওয়ানের অনুরোধ

করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতিতে গোটা দেশ যখন এককাট্টা হয়ে লড়াই করছে, তখন নারীদের ওপর পারিবারিক নির্যাতনের ঘটনা নিন্দনীয় বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ান। পরিবারের সদস্যদের সঙ্গে নিজের শরীর চর্চার এক ভিডিও টুইটারে পোস্ট করেছেন গব্বর। সহ নাগরিকদেরও পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানোর পরামর্শ দিয়েছেন ধাওয়ান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+