Shikhar Dhawan: ভাঙা আঙুল নিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান, ধোনিকে কৃতজ্ঞতা জানিয়ে শিখর বাছলেন সেরা ইনিংস
Shikhar Dhawan: সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নিলেন শিখর ধাওয়ান। যার সঙ্গে ভারতীয় ক্রিকেটে এক বর্ণময় অধ্যায়ের পরিসমাপ্তি।
একদিনের আন্তর্জাতিকে শিখর ধাওয়ান ও রোহিত শর্মার ওপেনিং জুটি বিশ্ব ক্রিকেটে সাফল্যের নিরিখে রয়েছে চারে। এই দুই ওপেনারের সঙ্গে তিনে বিরাট কোহলির দুরন্ত ফর্মে স্মরণীয় নানা সাফল্য পেয়েছে ভারতীয় ক্রিকেট।

আইসিসি ইভেন্টে শিখরের সাফল্য ঈর্ষণীয়। ৫০ ওভারের বিশ্বকাপে ১০ ম্যাচে ৫৩৭ রান করেছেন, তিনটি শতরান ও ১টি হাফ সেঞ্চুরি রয়েছে। গড় ৫৩.৭০, স্ট্রাইক রেট ৯৪.২১।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১০ ম্যাচে শিখর করেছেন ৭০১ রান, তিনটি করে শতরান ও অর্ধশতরান রয়েছে। গড় ৭৭.৮৮, স্ট্রাইক রেট ১০১.৫৯। টি২০ বিশ্বকাপে শিখর ৭ ম্যাচ খেলেছেন। রান করেছেন ৭৪। ২০১৪ ও ২০১৬ সালের টি২০ বিশ্বকাপের দলে ছিলেন ধাওয়ান।
শিখর ধাওয়ান এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বিরাট কোহলি, রোহিত শর্মা ও আমি একসঙ্গে মিলে পাঁচ বছরে একশোটি শতরান করেছি। রবি শাস্ত্রী কোচ ছিলেন। যখন চোট পেয়েছি তখন দারুণভাবে সহায়তা করেছে ন্যাশনাল ক্রিকেট আকাদেমি, তাদেরও বড় ভূমিকা রয়েছে।
উল্লেখ্য, ২০১৩ থেকে ২০১৯ সালের জুনের মধ্যে শিখর, রোহিত ও কোহলির ব্যাট থেকে সম্মিলিত ১০৩টি শতরান এসেছে সমস্ত ফরম্যাট মিলিয়ে। এই সময়কালে কোহলি করেছেন ৪৯টি শতরান, রোহিতের ৩০টি। ওডিআই দলে শিখরের কেরিয়ার-গ্রাফ ২০১৯ সাল থেকে নিম্নগামী হতে থাকে। লোকেশ রাহুল, শুভমান গিল, যশস্বী জয়সওয়ালরা শিখরের পথ কঠিন করে দেন।
২০১৪ সালে শিখরের ফর্ম ভালো যাচ্ছিল না। তবে ২০১৫ সালের বিশ্বকাপে পাকিস্তান ম্যাচে ৭৩ রান করেন। সেই ম্যাচে শতরান করেন কোহলি। পরের ম্য়াচেই মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪৬ বলে ১৩৭ রান করেন। ওই বিশ্বকাপেই আয়ারল্যান্ড ম্যাচে শিখর করেন ৮৫ বলে ১০০।
শিখরের শেষ বিশ্বকাপ ম্য়াচ ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ইনিংসটিও তাঁর হৃদয়ে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। কেন না, সেই সময় দুরন্ত ফর্মে থাকা শিখর ওই ম্যাচের পরই চোটের কারণে ছিটকে যান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই ম্যাচে আঙুল ভেঙে যাওয়া সত্ত্বেও তিনি হাঁকিয়েছিলেন শতরান।
শিখর এক সাক্ষাৎকারে বলেছেন, কয়েকটি ইনিংস আমার খুব পছন্দের। বিশেষ করে ২০১৯ সালের বিশ্বকাপের। আমাদের খেলা ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আমি যখন ২৫ রানে ব্যাট করছি তখন আঙুল ভাঙে। বাঁ হাতের বুড়ো আঙুলে এসে লেগেছিল ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিসম্পন্ন বল।
উল্লেখ্য, ভারতীয় ইনিংসের নবম ওভারে ঘটে ওই ঘটনা। বল করছিলেন প্যাট কামিন্স। পুল মারতে গিয়ে আঙুলে চোট লেগেছিল। যন্ত্রণা কমানোর ওষুধ খেয়ে এবং ম্য়াজিক স্প্রে লাগিয়ে শিখর করেছিলেন ১১৭ রান। ওভালে ১০৯ বলের ওই ইনিংসে শিখরের ব্য়াট থেকে এসেছিল ১৬টি চার।
শিখর কৃতজ্ঞতা জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনির প্রতিও। ২০১৫ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪৬ বলে ১৩৭ রানের ইনিংসটিও ধাওয়ানের অত্যন্ত প্রিয়। তিনি বলেন, ধোনিকে ধন্যবাদ জানাই এই কারণেই যে সে সময় আমার ফর্ম ভালো না থাকা সত্ত্বেও তিনি আমাকে বিশ্বকাপে খেলান। আমি ওডিআই ভালো খেলি। তবে খারাপ সময় সকলেরই আসে। সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে ১৩৭ রানের ইনিংস খেলেছিলাম।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications