২১ দিনের লকডাউনে দেখুন নানা মেজাজে শিখর ধাওয়ান, ছেলের সঙ্গে এবার বক্সিং!
২১ দিনের লকডাউনে দেখুন নানা মেজাজে শিখর ধাওয়ান, ছেলের সঙ্গে এবার বক্সিং!
করোনার জেরে স্তব্ধ জনজীবন। দেশজুড়ে চলছে লকডাউন পরিস্থিতি। আপতত ১৫ এপ্রিল পর্যন্ত ২১ দিনের লকডাউন রয়েছে।যারপর পরিস্থিতি বুঝে এই লকডাউন আরও বাড়ানো হতে পারে। ২১ দিনের এই লকডাউনে গৃহবন্দি ক্রিকেটাররাও। ক্রিকেটারেরা সকলেই বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
|
শিখর ধাওয়ান কী করছেন
এই ২১ দিনের লকডাউনে ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানকে নানা মেজাজে পাওয়া গিয়েছে। এবার বাড়িতে ছেলের সঙ্গে বক্সিং করার মুহূর্তের ভিডিও পোস্ট করলেন তারকা ওপেনার।
|
ধাওয়ানের সোশ্যাল মিডিয়া পোস্ট
ইনস্টাগ্রাম ভিডিওতে বাড়ির ব্যালকনিতে বক্সিং দস্তানা হাতে চাপিয়ে ছেলের সঙ্গে বক্সিং করেছেন শিখর ধাওয়ান। সেই ভিডিও পোস্ট করে ধাওয়ান লিখেছেন, 'ছেলের সঙ্গে সকালের অনুলীশন ঝালিয়ে নিচ্ছি।'
|
কাপড় কাচা থেকে শৌচাগার পরিষ্কার
গৃহবন্দি অবস্থায় ছেলের সঙ্গে বক্সিং অনুশীলনের পাশাপাশি স্ত্রী আয়েশার সঙ্গে একটি মজার ভিডিও পোস্ট করেছেন ধাওয়ান। সেই ভিডিওতে, স্ত্রী ফোনে ব্যস্ত ও ভারতীয় ক্রিকেটার ঘর পরিষ্কার, কাপড় কাচা থেকে শৌচাগার পরিষ্কার করছেন এমন ভিডিও শ্যুট করে তা পোস্ট করেছেন।
|
ফিটনেস নিয়ে সতর্ক ধাওয়ান
অন্য এক ভিডিওতে দেখা গিয়েছে, বাড়িতেই গাছের সঙ্গে দড়ি বেঁধে ফিটনেস চর্চা শুরু করে দিয়েছেন শিখর ধাওয়ান। করোনার কারণে গৃহবন্দি থাকলেও প্রতি মুহূর্তেই নিজেকে ফিট ও মানসিক ভাবে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এক কদম এগিয়ে রাখছেন তারকা ক্রিকেটার।












Click it and Unblock the Notifications