শিখর ধাওয়ান টুইটারে সবচেয়ে জনপ্রিয় ভারতীয় ক্রিকেটার
হ্যামিলটন, ১১ মার্চ: আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫-এ জোড়া শতক হাঁকিয়ে এমনিতেই চর্চায় এসেছেন বাঁহাতি ভারতীয় ব্যটসম্যান শিখর ধাওয়ান। এবার টুইটারের মতো মাইক্রোব্লগিং সাইটেও শিখরের রমরমা। টুইটারে এখন সবচেয়ে চর্চিত ভারতীর ক্রিকেটার হলেন শিখর ধাওয়ান।

বিশ্বকাপের পুল বি ম্যাচে শিখরের দুরন্ত শতরান আয়ারল্যান্ড হারানোর ক্ষেত্রে বড় ভূমিকা নেয়। আয়ারল্যান্ডের ২৬০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে ভারত। ৭৯ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় পায় ভারত। এ পিছনে অবশ্যই বিশাল অবদান রয়েছে, শিখর ধাওয়ান (১০০) ও রোহিত শর্মার (৬৪)।
বুধবার টুইটারের তরফে একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করা হয়, যাতে বলা হয়, টুইটারে শিখর সবচেয়ে চর্চিত ও জনপ্রিয় ভারতীয় ক্রিকেটার। দ্বিতীয় সবচেয়ে চর্চিত ও জনপ্রিয় ভারতীয় ক্রিকেটার হলেন রোহিত শর্মা। এর পর রয়েছেন ভারতীয় অধিনায়ক এম এস ধোনি।












Click it and Unblock the Notifications