আইপিএল ২০২০-তে ১২টি চার মারলেই ইতিহাস রচনা করবেন ধাওয়ান
আইপিএল ২০২০-তে ১২টি চার মারলেই ইতিহাস রচনা করবেন ধাওয়ান
সানরইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্যাট হাতে জ্বলে উঠছিলেন শিখর ধাওয়ান। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টুর্নামেন্টের ফাইনালেও গব্বরের কাছ থেকে বড় ইনিংস আশা করছে দিল্লি ক্যাপিটালস। কী হবে সে তো সময় বলবে। একই সঙ্গে আজই টুর্নামেন্টে বাউন্ডার হাঁকানোর নিরিখে ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারেন বাঁ-হাতি ব্যাটসম্যান।

৬০০ চারের অদূরে ধাওয়ান
আইপিএলে এখনও পর্যন্ত ৫৮৮টি বাউন্ডারি এসেছে শিখর ধাওয়ানের ব্যাট থেকে। অর্থাৎ আর ১২টি চার মারলেই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৬০০-এর ক্লাবে প্রবেশ করবেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজকের মেগা ফাইনালে সেই নজির ছুঁতে পারবেন কি ধাওয়ান?

দ্বিতীয় স্থানে ওয়ার্নার
আইপিএলে সর্বাধিক চার হাঁকানো ব্যাটসম্যানদের তালিকার শীর্ষ স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আইপিএলে এখনও পর্যন্ত ৫১০টি চার এসেছে অজি ক্রিকেটারের ব্যাট থেকে। ১৯৫টি ছক্কা হাঁকিয়েছেন ওয়ার্নার।

তৃতীয় স্থানে বিরাট
আইপিএলে সর্বাধিক চার হাঁকানো ব্যাটসম্যানদের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন আরসিবি তথা টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বের সর্বাধিক জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগে এখনও পর্যন্ত ৫০৩টি চার মেরেছেন বিরাট। ২০১টি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে।

ধাওয়ানের ওভার বাউন্ডারির সংখ্যা
আইপিএলে সর্বাধিক বাউন্ডারি হাঁকানো শিখর ধাওয়ান ওভার বাউন্ডারি মারার ক্ষেত্রে অলসতা দেখিয়েছেন। এখনও পর্যন্ত মাত্র ১০৮টি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। টুর্নামেন্টে সর্বাধিক ৩৪৯টি ওভার বাউন্ডারি এসেছে ক্রিস গেইলের ব্যাট থেকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications