Shikhar Dhawan: শিখর ধাওয়ানের আইপিএল কেরিয়ার বর্ণময়, রয়েছে ঈর্ষণীয় রেকর্ডও
Shikhar Dhawan: শিখর ধাওয়ান সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। খেলবেন না আইপিএলেও। চলতি বছরের আইপিএলে বেশিরভাগ ম্যাচই তিনি চোটের কারণে খেলতে পারেননি।
২০০৮-এ প্রথম সংস্করণ থেকে আইপিএল খেলা ক্রিকেটারদের মধ্যে যাঁদের আগামী মরশুমে দেখা যাবে না সেই তালিকায় যোগ হলো শিখরের নাম। আইপিএলেও যাঁর রয়েছে ঈর্ষণীয় রেকর্ড।

আইপিএলে শিখর ২২২ ম্যাচে ২২১ ইনিংসে ২টি শতরান ও ৫১টি অর্ধশতরানের দৌলতে ৬৭৬৯ রান করেছেন। সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় শিখর দ্বিতীয় স্থানে রয়েছেন, বিরাট কোহলির (৮০০৪ রান) পরেই। শিখরই প্রথম ক্রিকেটার যিনি আইপিএলে পরপর ২টি ম্যাচে শতরান হাঁকান।
আইপিএলে সবচেয়ে বেশি ৭৬৮টি চার মারার রেকর্ডটিও রয়েছে ধাওয়ানের দখলে। আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতাও রয়েছে ভারতীয় ক্রিকেটের গব্বরের, ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে। শিখর আইপিএলে খেলেছেন চারটি ফ্র্য়াঞ্জাইজির হয়ে।
২০০৮ সালে শিখর ছিলেন দিল্লি ডেয়ারডেভিলসে। ১৪ ম্য়াচে ৩৪০ রান করেন চারটি অর্ধশতরানের দৌলতে। ২০০৯ ও ২০১০ সালের আইপিএলে শিখর ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে। ২০১১ ও ২০১২ সালে ডেকান চার্জার্সের হয়ে খেলেন ধাওয়ান। ২০১৩ থেকে ২০১৮ অবধি সানরাইজার্স হায়দরাবাদে ছিলেন শিখর।
২০১৯ সালের আইপিএলে তাঁকে নেয় দিল্লি ক্যাপিটালস, ২০২১ অবধি সেই দলেই ছিলেন শিখর। ২০২২ সালের আইপিএলে শিখরকে নেয় পাঞ্জাব কিংস। তাদের হয়ে শিখর খেলেছেন তিনটি মরশুম। ধাওয়ান পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিয়েছেন। উল্লেখ্য, ভারতের কেউ দুটির বেশি আইপিএল দলকে নেতৃত্ব দেননি।












Click it and Unblock the Notifications