Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Shikhar Dhawan: আধ্যাত্মিকতার মাধ্যমেই ছেলের সঙ্গে দেখা করেন ধাওয়ান! সন্তানের প্রসঙ্গে আবেগপ্রবণ গব্বর

আইনত বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে শিখর ধাওয়ান এবং তাঁর স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের মধ্যে। কিন্তু বিবাহ বিচ্ছেদের আগে থেকেই ছেলে জোরাবরের সঙ্গে দেখা করার সুযোগ পাননি ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার। দেখতে দেখতে দুই বছর হয়ে গেল সন্তানের সঙ্গে দেখা করার সুযোগ পাননি ধাওয়ান। ছেলে জোরাবরের জন্য মন ব্যাকুল হয়ে উঠেছে গব্বরের।

স্ত্রী-র সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর জোরাবরের দেখাই পাননি ধাওয়ান। প্রাক্তন স্ত্রী আয়েশার সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকে জোরাবর। এমনকী, ধাওয়ানের সঙ্গে ছেলেকে দেখা করতেও দেন না আয়েশা, এমনই অভিযোগ উঠছে, বিষয়টি নিয়ে আদালতে মামলাও হয়েছিল।নিজেও বাড়ির অনুষ্ঠানে ছেলেকে আনার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন শিখর। শিখর শুরুর শুরুর দিকে অস্ট্রেলিয়ায় গিয়ে ছেলের সঙ্গে দেখা করে আসতেন। তবে সেটাও পরে বন্ধ করে দেন আয়েশা।

সম্প্রতি শিখর ধাওয়ানের একটি সাক্ষাৎকার দিয়েছেন সংবাদ সংস্থা এএনআইকে। সেখানে ছেলের প্রসঙ্গ উঠতেই আবেগপ্রবণ হয়ে পড়লেন ধাওয়ান। ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার তাঁর ছেলের কথা বলতে বলতে গিয়ে কয়েকবার খুবই আবেগপ্রবণ হয়ে যান, মনেই হচ্ছিল তিনি নষ্ট করেই চোখের জল সামলে রাখছেন।

ধাওয়ান সাক্ষাৎকারে বলেন, আমি আমার ছেলেকে দু'বছর আগে শেষবার নিজের চোখে দেখেছিলাম। গত এক বছর ধরে জোরাবরের সঙ্গে কথাও বলতে পারিনি। এটা খুব কঠিন আমার জন্য। তাঁর সঙ্গে যোগাযোগ করার কোনও উপায় রাখা হয়নি, কারণ আমাদের সব দিক থেকে ব্লক করা হয়েছে।

এর পাশাপাশি ধাওয়ান বলেন, যখন আমার খুব বেশি করে ছেলের কথা মনে পড়ে, তখন আমি তার সঙ্গে আধ্যাত্মিকভাবে কথা বলি। আধ্যাত্মিকতার মাধ্যমেই আমি অনুভব করি যে ছেলের সঙ্গে কথা বলছি। সন্তানকে প্রাণ ভোরে আর্শীবাদ করছি। আমি ভাবি, আমার কষ্ট পেয়ে কোনও লাভ নেই, বরং আমি চাই সন্তান যেন খুশিতে থাকে।

এই সাক্ষাৎকারে ধাওয়ানকে প্রশ্ন করা হয়েছিল যদি কখনও ছেলের সঙ্গে দেখা করার সুযোগ পান তাহলে তাঁকে নিজের কোন ইনিংস দেখাবেন, এই প্রশ্নের উত্তরে ধাওয়ান বলেন, 'আমি প্রথমে ওকে বুকে জড়িয়ে ধরব, ছেলের সঙ্গে অনেকটা সময় কাটাবো। আমি ওর কথা গুলো শুনবো, নিজের মনের কথা বলব। যদিও ছেলে আমাকে দেখে কাঁদে আমিও খুব কাঁদব।

এর পাশাপাশি ধাওয়ান আরও বলেন, দেখা হওয়ার পর নিজের খেলাগুলো দেখানোর কথা আমার মাথায়ও আসে না। পরে দেখতে চাইলে আমার কিছু স্মরণীয় ইনিংস ওকে দেখাতে পারি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+