Shikhar Dhawan: সোফির প্রেমে হাবুডুবু শিখর, বন্ধুত্ব থেকে ঘনিষ্ঠতায় লাগেনি বেশিদিন! তাজমহলেও একসঙ্গে?

Shikhar Dhawan: শিখর ধাওয়ান ফের প্রেমে পড়েছেন। সম্প্রতি সোফি শাইনের সঙ্গে ধাওয়ানকে দেখা গিয়েছে। পাপারাৎজিদের সামনে দাঁড়িয়ে ছবিও তুলেছেন।

সোফির ইনস্টাগ্রামের সিংহভাগ ছবি বা ভিডিওতেই লাইক দিয়েছেন শিখর ধাওয়ানের। দুজনের কেউই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। তবে জল্পনা বাড়লেও তা অস্বীকারও করেননি।

Shikhar Dhawan

শিখর ধাওয়ানের পাশে এক বিদেশিনীকে দেখা গিয়েছিল দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন ভারত-বাংলাদেশ ম্যাচের দিন। সোশ্যাল মিডিয়ায় তখন থেকে জোরদার চর্চা শুরু হয়। ওই মহিলার পরিচয় জানতে বিশেষ দেরিও হয়নি।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের কনক্লেভেও শিখরের সঙ্গে গিয়েছিলেন সোফি। শিখর এক প্রশ্নের উত্তরে বলেন, অনুষ্ঠান যে ঘরে হচ্ছে সেখানে তাঁর গার্লফ্রেন্ড রয়েছেন। তবে তিনি নাম নেবেন না। সকলকে খুঁজে নিতেও বলেন সরস শিখর।

শিখরের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, দুবাইয়েই শিখরের সঙ্গে প্রথম পরিচয় সোফির। বন্ধুত্বের সম্পর্ক ক্রমেই গভীর হয়ে প্রেমের সম্পর্কে উন্নীত হতে বেশিদিন লাগেনি। এক বছরেরও বেশি সময় ধরে তাঁকে একে অপরের সঙ্গে বিভিন্ন জায়গায় যাচ্ছেন বলেও খবর।

গত বছরের আইপিএলে পাঞ্জাব কিংসে ছিলেন শিখর। সেই সময় সোফি কিছু ছবি শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। ২০২৩ সালের ১৩ জুন সোফির একটি পোস্টে প্রথম লাইক করেন শিখর। সোফি আয়ারল্যান্ডের নাগরিক। লিমেরিক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মার্কেটিং ও ম্যানেজমেন্টে ডিগ্রি রয়েছে। পেশায় প্রোডাক্ট কনসালট্যান্ট। আয়ারল্যান্ডের ক্যাসলরয় কলেজে পড়াশোনা করেছেন সোফি।

আবু ধাবিতে নর্দার্ন ট্রাস্ট কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট সোফি সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। এবার শিখরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা স্বাভাবিকভাবেই তাঁর জনপ্রিয়তা বাড়িয়েছে। দুজনের সম্পর্ক নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। শিখর গত ফেব্রুয়ারিতে গিয়েছিলেন তাজমহলে। সেই সময়ই সোফিও পরিবার নিয়ে তাজমহল দেখতে যান। দুজনের একসঙ্গে ছবি না থাকলেও তাঁরা যে একসঙ্গেই গিয়েছিলেন, তা বুঝতে অসুবিধা হচ্ছে না।

শিখর সম্প্রতি জানিয়েছেন, আয়েষা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ককে অতীত মেনে তিনি সামনের দিকে তাকাতে চান। শিখরের কথায়, প্রেমের বিষয়ে নিজেকে আনলাকি মানি না। তবে কাউকে বেছে নেওয়ার ক্ষেত্রে অনভিজ্ঞতা কাজ করেছিল। তবে যে অভিজ্ঞতা লাভ করেছি তা খুব কার্যকরী হয়েছে। এটা আমার জীবনের ক্ষেত্রে অনেক বড় শিক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+