চার নম্বরে কে? কিউয়ি ম্যাচের আগে ফের কোহলির চিন্তায় মিডল অর্ডার, এগিয়ে ধোনি
বিশ্বকাপের মাঝে কোহলির দলে চোট চিন্তা। অস্ট্রেলিয়া ম্যাচে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন, সেকারণে প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন শিখর ধাওয়ান।
বিশ্বকাপের মাঝে কোহলির দলে চোট চিন্তা। অস্ট্রেলিয়া ম্যাচে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন, সেকারণে প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন শিখর ধাওয়ান। ফলে নিউজিল্যান্ড ম্যাচ থেকে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে লোকেশ রাহুলকে।

রাহুল ওপেনিংয়ে এলে, মিডল অর্ডার নিয়ে ভাবতে হবে কোহলি-শাস্ত্রীদের
বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে, চার নম্বর নিয়ে চিন্তায় ছিল ভারত। বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শতরান করে বিরাটের সেই চিন্তা কমিয়েছিলেন রাহুল। বিশ্বকাপের জন্য চার নম্বর জায়গাটা অর্জন করে নিয়েছিলেন ডানহাতি। সেই রাহুল এবার ওপেনিংয়ে এলে, চার নম্বরে কে? ফের সেই প্রশ্নের উত্তর খুঁজতে বসতে হবে কোহলি-শাস্ত্রীদের।
চার নম্বরের বিকল্প কে? এগিয়ে ধোনি
ধোনি- পুরনো ছকে গিয়ে চার নম্বরে ধোনিকে খেলাতে পারেন কোহলি।সেক্ষেত্রে অ্যাঙ্কর ফিনিশারের রোলে দেখা যেতে পারে ধোনিকে। ওয়ান ডে ক্রিকেটে চার নম্বরে ৩০ ইনিংস খেলেছেন ধোনি। সেখানে এমএস ডি'র সংগ্রহ ১৩৫৮ রান। গুরুত্বপূর্ণ চার নম্বরে ব্যাটিং করে ১২টি অর্ধশতরান ও ১টি শতরান করেছেন মাহি।
কেদার যাদব- চার নম্বরে নেমে ৩টি ইনিংস খেলেছেন কেদার যাদব। সংগ্রহ ১৮ রান।
দীনেশ কার্তিক- চার নম্বরে ব্যাট হাতে নেমে ১৮ ইনিংস খেলেছেন দীনেশ, সংগ্রহ ৪২৬ রান। চার নম্বরে ব্যাট হাতে নেমে ৩টি অর্ধশতরান করেছেন কার্তিক।
পরিসংখ্যান বলছে, চার নম্বরে এগিয়ে ধোনিই।












Click it and Unblock the Notifications