IPL 2021: সানরাইজার্স হায়দরাবাদে ঋদ্ধিমানের খেলার সম্ভাবনা উজ্জ্বল, বেয়ারস্টোর বিকল্প রাদারফোর্ড

সানরাইজার্স হায়দরাবাদ জনি বেয়ারস্টোর পরিবর্তে দলে নিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার শেরফান রাদারফোর্ড। রাদারফোর্ড ২০১৯ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে না থাকলেও এবার খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। বেয়ারস্টো আইপিএলের দ্বিতীয় পর্যায় খেলার সিদ্ধান্ত না নেওয়ায় উজ্জ্বল হয়েছে ঋদ্ধিমান সাহার আইপিএল দলে নিয়মিত সুযোগ পাওয়ার সম্ভাবনা।

সানরাইজার্সে রাদারফোর্ড

শেরফান রাদারফোর্ড দিল্লি ক্যাপিটালসে এসেছিলেন মুম্বই ইন্ডিয়ান্স থেকে। রোহিত শর্মার দলের হয়ে অবশ্য ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান একটি ম্যাচেও প্রথম একাদশে আসার সুযোগ পাননি। দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনি সাতটি ম্যাচে ২ বার অপরাজিত থেকে ৭৩ রান করেছিলেন। সর্বাধিক অপরাজিত ২৮ স্ট্রাইক রেট ১৩৫.১৮। জনি বেয়ারস্টোর না থাকা অবশ্য কিছুটা সমস্যায় ফেলবে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদকে। বেয়ারস্টো এবারের আইপিএলে সাত ম্যাচে ২৪৮ রান করেছিলেন। সর্বাধিক অপরাজিত ৬৩। ১৪১-এর উপর স্ট্রাইক রেট রেখে দুটি অর্ধশতরানও করেছেন। বিশেষ করে ডেভিড ওয়ার্নার চেনা ছন্দে না থাকা ভালোভাবেই সামলাচ্ছিলেন বেয়ারস্টো।

আইপিএলে নতুন দলে

আইপিএলে নতুন দলে

শেরফান রাদারফোর্ড গত বছরের জানুয়ারিতে দেশের হয়ে শেষ টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। তবে চলতি সিপিএলে তিনি তিনটি অর্ধশতরান করেছেন। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে প্রথম ম্যাচে ৪৩ বলে ৫৩ রান করেছিলেন। এরপর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৩৪ বলে অপরাজিত ৫৮ করে ম্যাচের সেরা হন। জামাইকা তালওয়াহর বিরুদ্ধে ২টি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৬ বলে ৫০ করে ম্যাচ জিতিয়ে সিপিএলে তৃতীয় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি পান। শেষ তিন ম্যাচে অবশ্য তেমন রান পাননি। ৭ ম্যাচে ১৩৬-এর উপর স্ট্রাইক রেটে দুই শতাধিক রান করেছেন। তার আগে পাকিস্তান সুপার লিগে তিনি পেশোয়ার জালমি দলের হয়েও খেলেছেন। বেয়ারস্টো সরে যাওয়ায় তাঁর সামনে চলে এল আইপিএল খেলার সুযোগ। টি ২০-তে ৬৮ ম্য়াচে রাদারফোর্ড ১১০২ রান করেছেন, টি ২০ কেরিয়ার স্ট্রাইক রেট ১৩৮-এর বেশি, পাঁচটি অর্ধশতরানও রয়েছে।

ঋদ্ধির সম্ভাবনা উজ্জ্বল

এরই মধ্যে, সানরাইজার্স হায়দরাবাদ দলের সঙ্গে যোগ দিতে আজই ম্যাঞ্চেস্টার থেকে সংযুক্ত আরব আমিরশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন ঋদ্ধিমান সাহা। ঋদ্ধি ছাড়া শ্রীবৎস গোস্বামীও রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ দলে। সাত ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার নীচে রয়েছে সানরাইজার্স। বেয়ারস্টো না থাকায় ঋদ্ধিমান সাহা পাকাপাকিভাবে আইপিএলের বাকি ম্যাচে উইকেটের পিছনে দাঁড়াবেন এবং ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গী হবেন বলেই মনে করা হচ্ছে। কেন না, ওয়ার্নার এবারের আইপিএল চলাকালীনই অধিনায়কত্ব হারিয়েছেন। চেনা ছন্দে না থাকায় ক্যাপ্টেন্সির ভার দেওয়া হয়েছে উইলিয়ামসনকে। তবে ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যানের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার ওপেনার সানরাইজার্সেও নিয়মিত সুযোগ পেতে পারেন।

সানরাইজার্সের ম্যাচ

সানরাইজার্সের প্লে অফে যাওয়ার সম্ভাবনা খুব কম। কার্যত অসম্ভবকে উইলিয়ামসনরা সম্ভব করতে পারেন কিনা সেটাই দেখার। ২২ সেপ্টেম্বর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ। এরপর ২৫ তাপিখ পাঞ্জাব কিংস, ২৭ তারিখ রাজস্থান রয়্যালস, ৩০ তারিখ চেন্নাই সুপার কিংস, ৩ অক্টোবর কলকাতা নাইট রাইডার্স, ৬ অক্টোবর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ৮ অক্টোবর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলা রয়েছে সানরাইজার্সের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+