বিসিসিআই-র কঠিন প্রশ্নের মুখে শাস্ত্রী-বিরাট, হবে হারের ময়নাতদন্ত

দেশে ফিরেই বিসিসিআই-র কঠিন প্রশ্নের মুখে পড়তে হতে পারে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রীকে।

দেশে ফিরেই বিসিসিআই-র কঠিন প্রশ্নের মুখে পড়তে হতে পারে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রীকে। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে হারের প্রকৃত কারণ জানতে ভারতীয় দলের বাকি কোচিং এবং সাপোর্ট স্টাফদেরও কড়া প্রশ্নের মুখে পড়তে হতে পারে।

বিসিসিআই-র কঠিন প্রশ্নের মুখে শাস্ত্রী-বিরাট, হবে হারের ময়নাতদন্ত

ওল্ড ট্রাফোর্ডে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হারের পর ভারতীয় ক্রিকেট দলের ফিজিওথেরাপিস্ট প্যাটট্রিক ফারহার্ট ও কন্ডিশনিং ফিটনেস কোচ শঙ্কর বসু ইস্তফা দিয়েছেন। তাঁরা ছাড়া বাকিদের হারের ময়নাতদন্ত করতে বিসিসিআইয়ের প্রধান দফতরে ডেকে পাঠানো হয়েছে বলে খবর।

গোটা বিশ্বকাপে সাড়া জাগিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ডের ভয়ঙ্কর বোলিং আক্রমণের সামনে কার্যত গুটিয়ে যায় ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডার। এই বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করা রোহিত শর্মা ফেরেন মাত্র ১ রানে। ১ রানে আউট হন কেএল, বিরাট কোহলিও। ৬ রানের বেশি করতে পারেননি পাঁচ নম্বরে নামা দীনেশ কার্তিক।

বিসিসিআই-র কঠিন প্রশ্নের মুখে শাস্ত্রী-বিরাট, হবে হারের ময়নাতদন্ত

২৪ রানে ৪ উইকেট হারিয়ে যখন ধুকছে ভারত, ঠিক সেই মুহূর্তে ব্য়াট হাতে অভিজ্ঞ মিস্টার কুল মহেন্দ্র সিং ধোনিকে নামতে না দেখে ভারতীয় টিম ম্যানেজমেন্টের উপর চটে যান ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ভারতীয় নেটিজেনরা। অনেকে আবার ক্ষোভ উগড়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী এবং অধিনায়ক বিরাট কোহলির ভাবনার বিরুদ্ধে। একই সঙ্গে বিশ্বকাপের সেমিফাইনালে প্ল্য়ান বি তৈরি না থাকার জন্য বিরাট ও শাস্ত্রীকে কথা শুনতে হচ্ছে। বিসিসিআইয়ের কাছে একই প্রশ্নের জবাব দিতে হতে পারে দুই মহারথীকে।

এই বিপর্যয়ের পর ক্রিকেট মহলের একটা অংশ অবশ্য বিশ্বকাপের ১৫ জনের দলে দীনেশ কার্তিকের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে। তাঁর পরিবর্তে ইন-ফর্ম অজিঙ্ক রাহানে কিংবা আম্বাতি রায়ডুকে নিলে কাজের কাজ হতো বলেও মনে করেন অনেকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+