সৌরভের বিসিসিআইকে ফের কাঠগড়ায় তুললেন রবি শাস্ত্রী! কোহলির ভবিষ্যৎ নিয়ে দিলেন বিরাট ইঙ্গিত
টি ২০ বিশ্বকাপ অভিযান শেষের সঙ্গেই ভারতীয় ক্রিকেটে অবসান ঘটেছে বিরাট কোহলি-রবি শাস্ত্রী জমানার। ২০১৭ সালে রবি শাস্ত্রী কোচ হওয়ার পর থেকে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তাঁর সুসম্পর্কের গভীরতা ক্রমেই বেড়ে চলে। এবার ভারতের সদ্যপ্রাক্তন কোচ হিসেবে বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দিলেন রবি শাস্ত্রী। একইসঙ্গে ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাতকারে শাস্ত্রী ফের সৌরভের বিসিসিআইয়ের দিকে তোপ দেগেছেন।

বিরাট কোহলি টি ২০ অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন ইংল্যান্ড সফরের শেষেই, আইপিএল শুরুর আগে। ভারতের টি ২০ অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। নির্বাচকরা চাইছেন তাঁকে একদিনের আন্তর্জাতিকের অধিনায়কও করে দিতে। ভারত দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে জানুয়ারিতে একদিনের ম্যাচ খেলবে। তবে বিরাট কোহলি একদিনের আন্তর্জাতিকের অধিনায়কত্ব ছাড়া নিয়ে কিছু বলেননি এখনও। রবি শাস্ত্রী অবশ্য জানিয়ে দিলেন, অদূর ভবিষ্যতেই ভারতের ওয়ান ডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেবেন বিরাট। তিনি টেস্ট ক্রিকেটে বিশ্বের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তাই নিজের কেরিয়ারকে দীর্ঘায়িত করতে এবং টেস্ট অধিনায়কত্বে মনোনিবেশ করতেই একদিনের ক্যাপ্টেন্সি তিনি ছাড়বেন। এমন নজির অবশ্য আগেও রয়েছে। অনেক সফল অধিনায়কই ব্যাটিংয়ে আরও বেশি ফোকাসড থাকতে অধিনায়কত্বের দায়িত্ব ছেড়েছেন।
Thank you for all the memories and the amazing journey we've had as a team with you all. Your contribution has been immense and will always be remembered in Indian cricket history. Wish you the best moving forward in life. Until next time ⭐🤝 pic.twitter.com/42hx4Q7cfq
— Virat Kohli (@imVkohli) November 10, 2021
For the words of support, motivation and encouragement.
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) November 10, 2021
For the guidance and the tireless work behind the scenes.
For being a constant source of learning and counsel.
Thank you for your invaluable contribution and good luck for your future endeavours 😊 pic.twitter.com/Ad4r0bVUkf
বিরাট কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে প্রথম টেস্টে খেলবেন না। সেই টেস্টে অধিনায়ক করা হয়েছে অজিঙ্ক রাহানেকে, সহ অধিনায়ক চেতেশ্বর পূজারা। তবে বিরাট টেস্ট ক্রিকেটে অধিনায়ক থাকবেন বলেই মনে করেন শাস্ত্রী। তাঁর কথায়, টেস্টে বিগত পাঁচ বছর ধরে ভারত বিশ্বের ১ নম্বর দল। ফলে মানসিক ক্লান্তি বাধা হয়ে না দাঁড়ালে বা সেই কারণে ব্যাটিংয়ে ফোকাস বাড়াতে টেস্টের অধিনায়কত্ব কোহলি এখনই ছাড়বেন বলে মনে হয় না। তবে নিশ্চিতভাবে কিছুই বলা যায় না। নিজের মন ও শরীরের অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন বিরাটই। তবে ভারতীয় ড্রেসিংরুমে বিরাট কোহলির সঙ্গে সতীর্থদের দূরত্ব বেড়েছে বলে যে কথা শোনা যাচ্ছে তাকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন ভারতের সদ্যপ্রাক্তন কোচ।
Must Watch: A stirring speech to sign off as the #TeamIndia Head Coach 👏 👏
— BCCI (@BCCI) November 9, 2021
Here's a snippet from @RaviShastriOfc's team address in the dressing room, reflecting on the team's journey in the last few years. 👍 👍 #T20WorldCup #INDvNAM
Watch 🎥 🔽https://t.co/x05bg0dLKH pic.twitter.com/IlUIVxg6wp
সৌরভের বিসিসিআইকে কাঠগড়ায় তুলে শাস্ত্রী ফের বলেছেন, ভারতের টি ২০ বিশ্বকাপে ব্যর্থতার বড় কারণ জৈব সুরক্ষা বলয়ের ফলে মানসিক ক্লান্তি। তবে বিশ্বের সব ক্রিকেট বোর্ডকেই এই ব্যাপারটি ক্রীড়াসূচি তৈরির সময় মাথায় রাখার পরামর্শ দেন রবি শাস্ত্রী। তিনি বলেন, জৈব সুরক্ষা বলয় যে ব্যর্থতার অন্যতম কারণ সে ব্যাপারে কোনও সংশয় নেই। কয়েকজন ক্রিকেটার টানা ছয় মাস ধরে বাড়ি যেতে পারেননি। তিন ফরম্যাটে খেলা অনেক ক্রিকেটারই দু বছরে দিন পঁচিশ বাড়িতে কাটিয়েছেন। তাঁরাও তো মানুষ। নির্দিষ্ট জ্বালানি নিয়ে নির্ধারিত দূরত্বের চেয়ে বেশি সফর করা যায় না। মানসিক ক্লান্তি থাবা বসালে প্রাণচঞ্চল স্ফুলিঙ্গ থাকে না। যেটা হয়েছিল পাকিস্তান বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে। আইপিএল মে মাসের গোড়ায় বন্ধ রাখতে হয়েছিল বলে বিশ্বকাপের আগে বাকি ম্যাচগুলি আয়োজন ছাড়া উপায় ছিল না। তবে আশা করি, এমনটা আর হবে না। কপিল দেব ক্রীড়াসূচি সঠিকভাবে নির্ধারণের যে কথা বলেছেন তাতে আমি পূর্ণ সহমত পোষণ করছি। আইপিএল ধরলে আমাদের ক্রিকেটাররা অনেক বেশি ক্রিকেট খেলেননি। যে দুটি দল বিশ্বকাপ ফাইনালে উঠল তারা বিগত ৬ মাসে ঠাসা ক্রীড়াসূচির মধ্যে দিয়ে যায়নি। নিজেদের প্রস্তুত রাখতে যতটা দরকার সেটুকুই তারা খেলেছে। এতেই ফারাক স্পষ্ট।












Click it and Unblock the Notifications