আইসিসি-র চেয়ারম্যান পদে আর থাকতে চাইছেন না শশাঙ্ক মনোহর
আইসিসি-র চেয়ারম্যান পদে আর থাকতে চাইছেন না শশাঙ্ক মনোহর
আইসিসি-র চেয়ারম্য়ান পদে তিনি আরও এক দফা বসতে রাজি নন বলে জানিয়েছেন শশাঙ্ক মনোহর। বলেছেন, ২০২০-র মে মাসেই ওই পদ থেকে তিনি সরে দাঁড়াতে চান। এ ব্যাপারে আর কারও অনুরোধ তিনি শুনবেন না বলেও জানিয়েছেন আইসিসি-র চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।

উল্লেখ্য ২০১৬ সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি-তে চেয়ারম্যান পদটি অন্তর্ভূক্ত হয়। প্রথম ব্যক্তি হিসেবে সেই পদে বসেন বিসিসিআই-র প্রাক্তন সভাপতি শশাঙ্ক মনোহর। ২০১৮ সালে একই পদে তিনি পুননির্বাচিত হন। আইসিসি-র চেয়ারম্যান পদে শশাঙ্ক মনোহরের দ্বিতীয় দফার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ২০২০-র মে মাসে। তৃতীয় দফার জন্য একই পদে তিনি বসতে চান না বলে জানিয়েছেন মনোহর। তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, তাও মে মাসেই ঘোষণা করবে আইসিসি।
শশাঙ্ক মনোহরের কার্যকালেই আইসিসি-র সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই-র দ্বন্দ্ব চরমে ওঠে। আইসিসি-র বিরুদ্ধে আর্থিক বৈষম্যের অভিযোগ তোলে বিসিসিআই। বোর্ডের সভাপতি পদে বসে এই ইস্যুতে আইসিসি-র বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার ইঙ্গিত দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোনও দেশের সঙ্গে আলোচনা না করেই আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রাম ঘোষণা করায়, এর তীব্র প্রতিবাদ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে বিসিসিআই-র পাশে দাঁড়ায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়াও।
এত বিতর্ক সত্ত্বেও তিনি তাঁর আইসিসি-র চেয়ারম্যানের পদ সাফল্যের সঙ্গে সামলেছেন বলে দাবি শশাঙ্ক মনোহরের। তাঁর দাবি, সংস্থার বেশ কয়েকজন ডিরেক্টর তাঁকে এই পদে থেকে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। কিন্তু সেই অনুরোধ মেনে নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় বলেই জানিয়েছেন শশাঙ্ক মনোহর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications