Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Venues With Most Matches: বিশ্বে প্রথম! ৩০০তম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে রেকর্ড শারজার

Venues With Most Matches: আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনে আজ নতুন পালক যোগ হলো শারজা ক্রিকেট স্টেডিয়ামের মুকুটে। এমন নজির যা বিশ্বে কোনও স্টেডিয়ামের নেই।

আজ শারজায় আফগানিস্তান প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলছে বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচই শারজা ক্রিকেট স্টেডিয়ামে এক নয়া কীর্তি স্থাপন করল।

Venues With Most Matches

শারজা ক্রিকেট স্টেডিয়ামে এদিনের ম্য়াচটি ৩০০তম আন্তর্জাতিক ম্যাচ। বিশ্বের কোনও স্টেডিয়ামে আজ অবধি এতগুলি আন্তর্জাতিক ম্যাচ হয়নি। ৩০০টি ম্যাচের মধ্যে রয়েছে ৯টি টেস্ট, ২৫৩টি একদিনের আন্তর্জাতিক ও ৩৮টি আন্তর্জাতিক।

এই স্টেডিয়ামে ভারত কোনও টেস্ট বা টি২০ আন্তর্জাতিক খেলেনি, তবে ১৯৮৪ থেকে ২০০০ সাল অবধি ৭২টি একদিনের আন্তর্জাতিক খেলেছে। যার মধ্যে ৩৫টিতে জিতেছে, হেরেছে ৩৭টিতে। ওডিআইয়ে শারজায় সচিন তেন্ডুলকর ৪২ ম্যাচে ১৭৭৮ রান করেছেন।

শারজায় ওডিআইয়ে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় সচিন রয়েছেন চারে। মহম্মদ আজহারউদ্দিন ৬২ ম্য়াচে ১৬৬০ ও নভজ্যোৎ সিং সিধু ৩২ ম্য়াচে ১২২৫ রান করে তালিকার প্রথম দশে রয়েছেন যথাক্রমে ৬ ও ১০ নম্বরে।

শারজায় শেন ওয়ার্নের বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের মরুঝড় বিখ্যাত হয়ে রয়েছে। শারজায় ওডিআইয়ে সর্বাধিক শতরানের নিরিখে সচিন ও সৈয়দ আনোয়ার রয়েছেন যুগ্মশীর্ষে। আনোয়ার ও সচিনের এখানে রয়েছে সাতটি করে শতরান।

গত বছর সচিন তেন্ডুলকরের জন্মদিনে শারজা ক্রিকেট স্টেডিয়ামে পশ্চিমদিকের স্ট্যান্ডটি সচিনের নামাঙ্কিত করা হয়েছে। ১৯৯৮ সালের ২২ এপ্রিল সচিন এখানে কোকা কোলা কাপের ম্যাচে ১৪৩ করেছিলেন। এর ২ দিন পর ফাইনালে খেলেন ১৩৪ রানের ইনিংস। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড খেলেছিল ত্রিদেশীয় সিরিজে। সচিনের ইনিংস চিহ্নিত হয়ে আছে মরুঝড় হিসেবে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ড ১১২টি টেস্ট, ১৬১টি ওডিআই ও ১৮টি টি২০ আন্তর্জাতিক আয়োজন করেছে। ২৯১টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে এসসিজি রয়েছে শারজার পরেই।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হয়েছে ২৮৭টি আন্তর্জাতিক ম্যাচ (১১৬টি টেস্ট, ১৫২টি ওডিআই, ১৯টি টি২০ আন্তর্জাতিক)। হারারে স্পোর্টস ক্লাবে ২৬৭টি, লর্ডসে ২২৭টি, শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে ২১১টি, আর প্রেমদাসা স্টেডিয়ামে ২০৭টি ও কেনিংটন ওভালে ২০০টি আন্তর্জাতিক ক্রিকেট ম্য়াচ হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+