গাব্বায় গর্জন ভারতের, শার্দুল-সুন্দরের জোড়া হাফ সেঞ্চুরি, চাপের মুখে শতরান পার্টনারশিপ

অভিষেকে হাফ সেঞ্চুরি সুন্দরের, শার্দুলের ব্যাটে অর্ধশতরান, জুটির শতরান পার্টনারশিপে ব্রিসবেন টেস্টে ফিরল ভারত

গাব্বায় গর্জন ভারতের। ব্রিসেবেন টেস্টের তৃতীয় দিন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সপ্তম উইকেটে শার্দুল-সুন্দরের শতরান পার্টনারশিপ। দুজনেই হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে টেনে তোলেন। রান তাড়া করতে নেমে ভারতের ছয় উইকেট পরে যাওয়ার পর দুজনে ধৈর্য দেখিয়ে ব্যাটে অবদান রাখেন। ন্যাথান লায়নকে ছক্কা হাঁকিয়ে শার্দুল ঠাকুর এদিন টেস্টে কেরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি হাঁকান। ৯০ বল খেলে অর্ধশতরানে পৌঁছন শার্দুল।

অভিষেকে হাফ সেঞ্চুরি সুন্দরের, শার্দুলের ব্যাটে অর্ধশতরান, জুটির শতরান পার্টনারশিপে ব্রিসবেন টেস্টে ফিরল ভারত

অন্যদিকে অভিষেক টেস্টে বল হাতে তিন উইকেট নেওয়ার পর ব্যাটে ওয়াশিংটন সুন্দরের দুরন্ত হাফ সেঞ্চুরি। অভিষেক টেস্টে ১০৮ বল খেলে সুন্দর কেরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি হাঁকালেন।

শার্দুল ঠাকুর ১১৫ বল খেলে শেষ পর্যন্ত ৬৭ রানে আউট হন। শার্দুলের ইনিংস ৯টি চার ও ২টি ছক্কা দিয়ে সাজানো। কামিন্সের মাপা ইনসুইংয়ে শার্দুল বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। সপ্তম উইকেটে শার্দুল-ওয়াশিংটনের ১২৩ রানের পার্টনারশিপ ব্রিসবেন টেস্টে ভারতকে লড়াইয়ে ফেরায়। অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে রান তাড়া করার ক্ষেত্রে, শার্দুল-ওয়াশিংটন ছাড়া রোহিত শর্মা ৪৪ রান হাঁকান।

এর আগে, মার্নাস লাবুশেনের দুরন্ত শতরান ও অধিনায়ক পেইনের হাফ সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৩৬৯ রান হাঁকিয়ে অস্ট্রেলিয়া অলআউট হয়েছে। ভারতের হয়ে শার্দুল-নটরাজন ও ওয়াশিংটন ৩টি করে উইকেট পান। সিরাজের সংগ্রহ ১টি উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+