লর্ড শার্দুলের অনবদ্য স্পেল ভারতকে জোহানেসবার্গ টেস্টে লড়াইয়ে ফেরাল, রিভিউ না নিয়ে চাপে প্রোটিয়ারা

জোহানেসবার্গ টেস্টে দ্বিতীয় সেশনের শেষ আধ ঘণ্টায় বল হাতে জ্বলে উঠলেন মহম্মদ শামি ও শার্দুল ঠাকুর। তাঁদের অনবদ্য স্পেলে ধৈর্য্যচ্যুতিই শুধু ঘটল না, তিন-তিনটি উইকেট হারিয়ে চাপেও পড়ে গেল দক্ষিণ আফ্রিকা। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের চেয়ে ১০০ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। ৪.৫ ওভারে ৮ রানের বিনিময়ে তিনটি উইকেট পেয়েছেন শার্দুল।

সাবধানী শুরু প্রোটিয়াদের

ওয়ান্ডারার্স টেস্টে গতকাল প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ১৮ ওভারে ১ উইকেটে ৩৫। আজ খেলা শুরুর প্রথম থেকেই সাবধানী ব্যাটিং করতে থাকেন অধিনায়ক ডিন এলগার ও কিগান পিটারসেন। ২৫.৪ ওভারে জসপ্রীত বুমরাহর বলে কট বিহাইন্ডের জোরালো আবেদনে সাড়া দিয়ে এলগারকে আউট দেন আম্পায়ার। এলগার রিভিউ নিলে দেখা যায় বল ব্যাটে লাগেনি, শব্দ শোনা গিয়েছে ব্যাট মাটিতে লাগার। ফলে জীবন পান এলগার, তখন তিনি ১১ রানে ব্যাট করছেন। যদিও তারপরও বড় রান পেলেন না। ৩৮.৫ ওভারে তাঁকে ফেরান শার্দুল ঠাকুর। ১২০ বল খেলে প্রোটিয়া অধিনায়ক করেন ২৮, মেরেছেন চারটি চার। পিটারসেনের সঙ্গে তাঁর জুটিতে ওঠে ৭৪ রান।

ধাক্কা দিলেন শার্দুল

এলগার ও পিটারসেনের জুটিতে এদিন প্রথম ১০ ওভারে ওঠে ১৬, পরের ১০ ওভারে ৩৪। ৩৮ ওভারে ১ উইকেটে ৮৫ রান ওঠার পর মধ্যাহ্নভোজের বিরতির আগে ৬.৪ ওভারে ১৭ রানের মধ্যে তিনটি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এলগার আউট হওয়ার পর কিগান পিটারসেন ও রাসি ভ্যান ডার ডুসেনকে আউট করেন শার্দুল। গতকাল হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে মাঠ ছেড়েছিলেন মহম্মদ সিরাজ। এদিন বল করলেও ছন্দে ছিলেন না। ফলে শার্দুল ঠাকুরের উপর যে ভরসা রাখেন লোকেশ রাহুল তার মর্যাদা দিয়েছেন মুম্বইয়ের এই পেসার।

বিধ্বংসী স্পেল

৪৩ ওভারের শেষ বলে ১০১ রানের মাথায় কিগান পিটারসেনের উইকেট নেন শার্দুল। কেরিয়ারের প্রথম টেস্ট অর্ধশতরান করার পর ১১৮ বলে ৬২ রান করে অফ স্টাম্পের বল তাড়া করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে বসেন পিটারসেন। পরের ওভারে বল করতে এসে চতুর্থ বলে রাসি ভ্যান ডার ডুসেনকে কট বিহাইন্ডের মাধ্যমে ফিরিয়ে তৃতীয় উইকেটটি দখল করেন শার্দুল। যদিও এক্ষেত্রে ভাগ্য সহায় দিয়েছে ভারতকে। আম্পায়ার আউট দিলেও রিভিউ নেয়নি প্রোটিয়ারা, আম্পায়াররাও সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত হতে রিপ্লে দেখার সিদ্ধান্ত নেননি। কিন্তু রিপ্লেতে দেখা গিয়েছে বল ঋষভ পন্থের হাতে জমা পড়ার আগে স্পষ্টভাবে মাটি ছুঁয়েছিল। ডুসেন ১ রানে আউট হন।

শামিও ছন্দে

অন্য প্রান্ত থেকে প্রোটিয়া বোলারদের বিরুদ্ধে যেভাবে বল করছিলেন মহম্মদ শামি, বাউন্সার দিয়ে পরাস্ত করছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের, তার প্রশংসা করেছেন সুনীল গাভাসকর। লাঞ্চের আগে শেষ আধ ঘণ্টায় শামি ও শার্দুলের বোলিংকে ম্যাজিকাল বলেও আখ্যা দেন তিনি। বুমরাহ ১৩ ওভারে ৪টি মেডেন-সহ ২৬ রান দিয়ে কোনও উইকেট পাননি। শার্দুল ২টি মেডেন-সহ ৪.৫ ওভারে ৮ রান খরচ করে তিনটি উইকেট নেন। শামির ১৪ ওভারে ৪টি মেডেন, ৩৩ রান দিয়ে গতকাল মার্করামের উইকেটটি তিনি পেয়েছেন এখনও পর্যন্ত। অশ্বিন ৫ ওভারে ১টি মেডেন-সহ ১৫ রান দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+