ওভালে ঋদ্ধি-ভাজ্জিকে ছুঁয়ে এক অনন্য ক্লাবের সদস্য হলেন 'Lord' শার্দুল, কী বলছে পরিসংখ্যান
ওভালে ঋদ্ধি-ভাজ্জিকে ছুঁয়ে এক অনন্য ক্লাবের সদস্য হলেন 'Lord' শার্দুল, কী বলছে পরিসংখ্যান
ওভালে ব্যাট হাতে নিজের দক্ষতার পরিচয় রেখেছেন শার্দুল ঠাকুর। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের দুই ইনিংসে অর্ধশতরান করে এক অনন্য তালিকার মালিকও হয়েছেন ভারতীয় ফাস্ট বোলার। ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে আট নম্বরে ব্যাট করতে নেমে ৬০ রানের অনবদ্য ইনিংস খেলে বিশ্বের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ঋদ্ধিমান সাহা ও হরভজন সিংয়ের ক্লাবে প্রবেশ করেছেন শার্দুল। তাঁর ব্যাটিং পারফরম্যান্সে মুগ্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটারকে 'Lord' বলে সম্বোধন করেছেন ক্রিকেট প্রেমীরা।

উইকেটরক্ষক ঋষভ পন্থ ও ফাস্ট বোলার শার্দুল ঠাকুরের শতরান পার্টনারশিপ ভারতকে অক্সিজেন জোগায়। ওভালে চলতে থাকা টেস্টের চতুর্থ দিনে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও অজিঙ্ক রাহানেকে মধ্যাহ্নভোজের বিরতির আগে হারিয়েও সফরকারী দলের রানের লিড ৩৬০ পেরিয়ে যায়। ম্যাচের তৃতীয় ইনিংসে ৪৬৬ রানে অল আউট হয় টিম ইন্ডিয়া। ম্যাচ জিততে চতুর্থ ইনিংসে ৩৬৮ রান করতে হবে ইংল্যান্ডকে। সৌজন্যে সেই পন্থ ও ঠাকুরের লড়াকু পার্টনারশিপ।
৭২ বলে ৬০ রানের অনবদ্য ইনিংস খেলেছেন শার্দুল ঠাকুর। সাতটি চার ও একটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। ম্যাচের প্রথম ইনিংসেও ৫৭ রান করে দলকে ভরসা জুগিয়েছিলেন শার্দুল। দুই ইনিংসে অর্ধশতরান করে বিশ্ব ক্রিকেটের এক এলিট ক্লাবে প্রবেশ করেছেন মুম্বইকর। আট নম্বরে ব্যাট করতে নেমে এই গ্রহের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টের দুই ইনিংসে অর্ধশতরান করার বিরল নজির গড়েছেন ঠাকুর। ভারতীয়দের মধ্যে টেস্টে আট নম্বরে ব্যাটিং করতে নেমে দুই ইনিংসে অর্ধশতরান করার রেকর্ড রয়েছে ঋদ্ধিমান সাহা ও হরভজন সিংয়ের। এবার সেই তালিকায় শার্দুল ঠাকুরের নাম অন্তর্ভূক্ত হল।
All hail Lord Shardul 😎🙌#LordShardul #INDvENG pic.twitter.com/LUvpAIxx8U
— Girish (@ViratkohliFabb) September 5, 2021
#LordShardul
— Abhishek Pandey (@i_m_pandey47) September 5, 2021
All hail Lord Shardul Thakur #shardulthakur#IndvsEng#kohli#BCCI#LordShardul pic.twitter.com/tE9AgJsPur
ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৩১ বলে অর্ধশতরান পূ্র্ণ করেছিলেন শার্দুল ঠাকুর। যা ভারতীয়দের মধ্যে টেস্টে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি। এহেন অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স করা ভারতীয় ফাস্ট বোলারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সোশ্যাল মিডিয়া। নেট মাধ্যমে ভাইরাল হয়েছে 'Lord Shardul' নাম। ভারতীয় ফাস্ট বোলারকে নিয়ে দারুণ সব পোস্ট করেছেন ক্রিকেট প্রেমীরা। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ব্যাটসম্যান শার্দুলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটাররাও।
ভারতের হয়ে ৪টি টেস্ট ম্যাচ খেলে ১৯০ রান করেছেন শার্দুল ঠাকুর। তিনটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। টেস্টে শার্দুলের সর্বোচ্চ স্কোর ৬৭। অস্ট্রেলিয়ার মাটিতেও একটি অর্ধশতরান রয়েছে ঠাকুরের।












Click it and Unblock the Notifications