শেন ওয়ার্ন হঠাৎ খাওয়া-দাওয়া ছাড়লেন কেন মৃত্যুর আগে? লিকুইড ডায়েট শরীরে কেমন প্রভাব ফেলে?

শেন ওয়ার্নের অকালপ্রয়াণ নাড়িয়ে দিয়েছে বিশ্বের ক্রীড়া জগতকে। মাত্র ৫২ বছর বয়সে আকস্মিক মৃত্যুর কারণ নিয়ে চলছে নানা চর্চা। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও তাইল্যান্ডের ভিলায় বন্ধুদের সঙ্গে দারুণ মেজাজে ছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার। কথা হয়েছিল আইপিএলে রাজস্থান রয়্যালস দলের অভিজ্ঞতা নিয়েও। রডনি মার্শের প্রয়াণে শোকবার্তা লেখার কয়েক ঘণ্টা পর নিজেই আলবিদা জানালেন।

স্বাভাবিক মৃত্যু

স্বাভাবিক মৃত্যু

শেন ওয়ার্নের বেডরুম ও বাথরুমের তোয়ালেতে রক্তের দাগ মিলেছে। পুলিশের দাবি, বন্ধুরা যখন বুকে পাম্প করে হৃদস্পন্দন স্বাভাবিক রাখার মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন তখনই কফ ও রক্ত উঠে আসে। ওয়ার্নের মৃত্যু স্বাভাবিকই। তাঁর পরিবারের তরফেও জানানো হচ্ছে, ব্যক্তিগত সফরে তাইল্যান্ডে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। তবে একই সঙ্গে জানা গিয়েছে ওয়ার্ন মৃত্যুর আগে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শও নিয়েছিলেন। পুরানো চেহারা ফিরে পেতে তিনি যে আচমকা নয়া ডায়েট নিতে শুরু করেন তাও কাল হলো কিনা তা নিয়ে চলছে জল্পনা।

ভাইরাল পোস্ট

ফেব্রুয়ারির ২৮ তারিখ ওয়ার্ন নিজের সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটজীবনের সময়কার একটি ছবি পোস্ট করেন। তিনি জানিয়েছিলেন, দিন দশেক হলো অপারেশন শ্রেড (Operation shred) শুরু হয়েছে। জুলাইয়ের মধ্যে এমন চেহারা ফিরে পেতে চাই। মৃত্যুর পর তাঁর ম্যানেজার জানিয়েছেন, নিজের ফিটনেসকে আরও উন্নত করতে এবং চাবুকের মতো চেহারা পেতে ওজন কমাতে কয়েক দিন ধরেই চেষ্টা চালাচ্ছিলেন শেন ওয়ার্ন। শক্ত খাবার ছেড়ে ছিলেন পুরোপুরি তরল বা লিকুইড ডায়েটে।

খাদ্যতালিকাই কি কাল?

খাদ্যতালিকাই কি কাল?

প্রয়াত অজি কিংবদন্তির দীর্ঘদিনের ম্যানেজার জেমস এরস্কিনের দাবি, শেন ওয়ার্ন দু সপ্তাহ ধরে কোনও খাবার খাননি। শুধু তরল পানীয় গ্রহণ করছিলেন। সেই সঙ্গে ঘাম ঝরিয়ে চলছিল শারীরিক কসরৎ। জানা গিয়েছে, এই লিকুইড ডায়েট গ্রহণ করলে মেদ ও ওজন কমে, ক্যালোরিও কমানো যায়। দিনে তিন-চারবার ফ্লুইড নিয়েই কাটিয়ে দিচ্ছিলেন ওয়ার্ন।

লিকুইড ডায়েটের প্রভাব

লিকুইড ডায়েটের প্রভাব

শরীরে প্রোটিন ও মেদ কমিয়ে মিনারেল ও ভিটামিন বাড়ানোর লক্ষ্যে লিকুইড ডায়েট নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডায়েটিশিয়ানরা। এতে বেশি ফাইবারও থাকে না। তবে ডায়েটিশিয়ানদের মতে, নিউট্রিয়েন্টসগুলির মধ্যে সঠিক ভারসাম্য বজায় না থাকলে তা বেশিদিন শরীরের পক্ষে ভালো নয়। বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, লিকুইড ডায়েটের উপর থাকলে মাথা ধরা, অত্যন্ত ক্লান্তিভাব, ঝিমুনি, ডায়ারিয়া বা কনস্টিপেশনের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। তাই সমস্ত খাদ্যগুণ যাতে শরীরে ভারসাম্য বজায় রাখতে পারে তা সুনিশ্চিত করতে ফল, সব্জি, গোটা শস্য, বিন, বাদাম ইত্যাদি খাওয়ার পরামর্শ দেন ডায়েটিশিয়ানরা। এর পাশাপাশি দিনভর চনমনে থাকতে অন্যান্য খাদ্যগ্রহণও করা যেতে পারে। গত অগাস্টে করোনা আক্রান্ত হয়েছিলেন ওয়ার্ন। ছিলেন ভেন্টিলেটরেও। তিনি জানিয়েছিলেন, শ্বাসকষ্ট বা অন্যান্য সমস্যার জন্য নয়, করোনামুক্ত হওয়ার পর যাতে কোনও দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা তৈরি না হয় সে কারণেই বিশেষ ধরনের ভেন্টিলেশনে ছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+