অদ্ভুত ডায়েট করতেন ওয়ার্ন, মৃত্যুর আগে কী ছিল তাঁর খাদ্যাভ্যাস, অবাক করা তথ্য সামনে আনল তাঁর ম্যানেজার

অদ্ভুদ ডায়েট করতেন ওয়ার্ন, মৃত্যুর আগে কী ছিল তাঁর খাদ্যাভ্যাস, অবাক করা তথ্য সামনে আনল তাঁর ম্যানেজার

বিশ্ব ক্রিকেটে বড় শূন্যস্থান তৈরি করে বিদায় নিয়েছেন শেন ওয়ার্ন। তাঁর আকস্মিক মৃত্যু এখনও মেনে নিতে পারে না কেউই। বিশ্ব ক্রিকেটে অন্ধকার সৃষ্টি হয়েছে এই মহিরুহের প্রয়াণে। যত দিন গড়াচ্ছে ততই ওয়ার্নের বিষয়ে বিভিন্ন না জানা কথা সামনে আসছে।

অদ্ভুদ ডায়েট করতেন ওয়ার্ন, মৃত্যুর আগে কী ছিল তাঁর খাদ্যাভ্যাস, অবাক করা তথ্য সামনে আনল তাঁর ম্যানেজার

সম্প্রতি ওয়ার্নের ম্যানেজার জেমস এর্সকাইন জানিয়েছএন, মৃ্ত্যুর আগে এক অদ্ভূত ডায়েটে ছিলেন ওয়ার্ন। মৃত্যুর আগে ১৪ দিনের একটি লিকুইট ডায়েটে ছিলেন ওয়ার্ন। যেখানে তরল জাতীয় পানীয় ছাড়া তিনি কোনও খাবারই গ্রহণ করেননি। তিনি এ-ও জানিয়েছেন, মাঝেমধ্যেই এই রকম অদ্ভূত ডায়েট চার্ট ফলো করতেন ওয়ার্ন।

থাইল্যান্ডের পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছেন অস্ট্রেলিয়া থেকে থাইল্যান্ডের কো সামুইয়ে আসার আগে প্রায়শই বুকে ব্যাথা অনুভব করতেন ওয়ার্ন। যদিও এই বিষয়ে কিছু জানতেন বলেই জানিয়েছেন জেমস।

জেমসের কথায়, "এই ধরনের অদ্ভূত ডায়েড মাঝে মধ্যেই উনি করতেন। সদ্যই একটা এই রকম ডায়েট শেষ করেছিলেন, যেখানে ১৪ দিন তিনি শুধু তরল জাতীয় খাবারই গ্রহণ করেছিলেন। তিন বা চার বার এই রকমটা উনি করেছেন।" উইকেন্ড টুডে'তে এমনটা বলেছেন জেমস।

৪ মার্চ গোটা বিশ্বকে স্তব্ধ করে ওয়ার্নের প্রয়াণের খবর সামনে আসে। শুধু তাঁকর অগুণিত অনুরাগীরাই নন, ক্রিকেটের অন্যান্য নক্ষত্ররাও ওয়ার্নের চলে যাওয়া মেনে নিতে পারেননি। সচিন তেন্ডুলকর, ব্র্যায়ান লারা, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ক্রিকেট ব্যক্তিত্বরা হতবাক এটা ভেবে যে ওয়ার্ন এই দুনিয়ায় আর নেই।

১৯৯২ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে প্রথম বার মাঠে নেমেছিলেন শেন ওয়ার্ন। ১৫ বছরের টেস্ট কেরিয়ারে অস্ট্রেলিয়ার জার্সিতে মোট ১৪৫টি টেস্ট খেলেছন তিনি। ২৭৩টি ইনিংসে তিনি শিকার করেছেন ৭০৮টি উইকেট। তাঁর সেরা বোলিং ফিগার ৮/৭১। ৩৭ বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট পেয়েছেন ওয়ার্ন। এর এক বছর পর ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ওয়ার্নের। ১৯৪ ম্যাচে ২৯৩টি উইকেট সংগ্রহ করেছেন ওয়ার্ন। ৭৩টি টি-২০ ম্যাচে ওয়ার্ন ৭০টি উইকেট পেয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+