ধোনির অবসর নিয়ে কী বললেন ওয়ার্ন, জানতে পড়ুন

মহেন্দ্র সিং ধোনির সমালোচকদের বিরুদ্ধে এবার কামান দাগলেন শেন ওয়ার্ন। কবে অবসর নেবেন ২০১১- বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক, তা তিনিই ঠিক করবেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া তথা বিশ্বের সর্বকালের সেরা

মহেন্দ্র সিং ধোনির সমালোচকদের বিরুদ্ধে এবার কামান দাগলেন শেন ওয়ার্ন। কবে অবসর নেবেন ২০১১- বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক, তা তিনিই ঠিক করবেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া তথা বিশ্বের সর্বকালের সেরা স্পিনার।

ধোনির অবসর নিয়ে কী বললেন ওয়ার্ন, জানতে পড়ুন

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মধ্যে এখনও প্রচুর ক্রিকেট বাকি আছে বলে মনে করেন ওয়ার্নি। ইংল্যান্ড বিশ্বকাপেও ধোনি ভারতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছেন বলে দাবি অস্ট্রেলিয় লেজেন্ডের। শেন ওয়ার্নের কথায়, ভারতীয় ক্রিকেটকে নিজের সর্বস্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তাই যে বা যারা ভারতের প্রাক্তন অধিনায়কের অবসরের জল্পনা তুলছেন, তাদের মুখ বন্ধ করে রাখা উচিত বলেও মনে করেন ওয়ার্ন।

অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগ স্পিনারের কথায়, কখন তাঁর অবসর নেওয়া উচিত, তা নিজে জানেন ধোনি। বিশ্বকাপের পরই তিনি অবসর নেবেন নাকি আরো পাঁচ বছর ক্রিকেট খেলবেন, তা এমএস-ই সিদ্ধান্ত নেবেন বলে দাবি শেন ওয়ার্নের। এ ব্যাপারে অন্য কারোর নাক গলানোর কোনো প্রয়োজন নেই বলেই মনে করেন অস্ট্রেলিয়ান লেজেন্ড। ধোনিকে বিশ্বের অন্যতম সেরা সীমিত ওভারের ক্রিকেটারের মর্যাদাও দিয়েছেন ওয়ার্ন।

[আরও পড়ুন:বিশ্বকাপের সমস্ত খবর দেখুন একনজরে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+