ডন ব্র্যাডম্যান, এমএস ধোনির থেকেও দামী শেন ওয়ার্ন!

অস্ট্রেলিয়ার স্পিন লেজেন্ড শেন ওয়ার্নের জনপ্রিয়তা যে কতটা, তা প্রমাণ হল আরও একবার।

অস্ট্রেলিয়ার স্পিন লেজেন্ড শেন ওয়ার্নের জনপ্রিয়তা যে কতটা, তা প্রমাণ হল আরও একবার। দাবানলে বিপর্যস্ত অস্ট্রেলিয়াকে সাহায্যার্থে ওয়ার্নের 'ব্যাগি গ্রিন' বা টেস্টের টুপির দর নিলামে যে দামে বিক্রি হয়েছে, তা সর্বকালের রেকর্ড ভেঙেছে বলে জানানো হয়েছে। তালিকায় পিছিয়ে গিয়েছেন মিস্টার ক্রিকেট ডন ব্র্যাডম্যান ও ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

মহৎ শেন ওয়ার্ন

মহৎ শেন ওয়ার্ন

অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ৭০৮ উইকেট নেওয়া শেন ওয়ার্ন বিপদের সময় দেশের পাশে দাঁড়িয়েছেন। দাবানলে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার সাহায্যার্থে টেস্টে ব্যবহার করা নিজের জাতীয় দলের টুপি নিলামে তুলেছেন এই কিংবদন্তী। ওয়ার্নের এই উদ্যোগে মুগ্ধ ক্রিকেট বিশ্ব।

 সবচেয়ে বেশি দর

সবচেয়ে বেশি দর

গত সোমবার টেস্টে ব্যবহার করা নিজের জাতীয় দলের টুপি নিলামে তোলার কথা ঘোষণা করেন অস্ট্রেলিয় লেজেন্ড শেন ওয়ার্ন। এর দুই ঘণ্টার মধ্যেই সেই টুপির দর ২৭৫০০০ ডলার অর্থাৎ প্রায় ২ কোটি টাকার কাছাকাছি পৌছে যায়। শেষ পর্যন্ত ৫২০৫০০ ডলার অর্থাৎ প্রায় ৪ কোটি টাকায় বিক্রি হয় শেন ওয়ার্নের ওই টুপি। সেটি কেনেন এম.সি নামে সিডনির এক ব্যক্তি।

 সবচেয়ে মহার্ঘ্য ওয়ার্ন!

সবচেয়ে মহার্ঘ্য ওয়ার্ন!

অস্ট্রেলিয়ার লেজেন্ডারি স্পিনার শেন ওয়ার্নের টেস্টের টুপি এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে মহার্ঘ্য ক্রিকেট সরঞ্জাম বলে দাবি করা হয়েছে। এই তালিকায় তিনি মিস্টার ক্রিকেট ডন ব্র্যাডম্যান ও ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে পিছনে ফেলে দিয়েছেন বলেও জানানো হয়েছে।

এক নজরে তালিকা

এক নজরে তালিকা

১) ২০০৩ সালে ডন ব্র্যাডম্য়ানের টেস্টের টুপি ১৭০০০০ ইউরো বা দেড় কোটি টাকারও বেশি দামে বিক্রি হয়েছিল নিলামে।

২) ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ২০১১-র বিশ্বকাপ ফাইনালের ব্যাট সে বছরই এক লাখ ইউরো বা ৯৩ লাখেরও বেশি টাকায় বিক্রি হয়েছিল নিলামে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+