ঐতিহাসিক মেলবোর্নে ৩০ মার্চ শেষ শ্রদ্ধা জানানো হবে ওয়ার্নকে

ঐতিহাসিক মেলবোর্নে ৩০ মার্চ শেষ শ্রদ্ধা জানানো হবে ওয়ার্নকে

ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে অস্ট্রেলীয় কিংবদন্তি শেন ওয়ার্নকে। ৩০ মার্চ এমসিজি-তে তাঁকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। বুধবার ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ডুজ এই খবর জানিয়েছেন।

ঐতিহাসিক মেলবোর্নে ৩০ মার্চ শেষ শ্রদ্ধা জানানো হবে ওয়ার্নকে

৪ মার্চ থাইল্যান্ডের কো সামুই'তে হৃদযন্ত্র বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়ার্ন। যদিও এমসিজে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপনের আগে পরিবারের পক্ষ থেকে একটি শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান আয়োজন করা হবে। বুধবার টুইটে অ্যান্ডুজ লিখেছেন, "ওয়ার্নিকে শেষ বিদায় জানানোর জন্য 'জি'-এর থেকে সেরা জায়গা গোটা বিশ্বে কোথাও হতে পারে না।" ১৯৯৪ অ্যাশেজে অনবদ্য হ্যাটট্রিকটি এই মাঠেই পেয়েছিলেন ওয়ার্ন। ২০০৬ সালে কেরিয়ারের শেষ টেস্ট সিরিজে ৭০০তম উইকেটটিও মেলবোর্নে বক্সিং ডে টেস্টে পেয়েছিলেন শেন ওয়ার্ন। মেলবোর্নেই জন্ম ওয়ার্নের এবং এই শহরেই বেড়ে উঠেছিলেন তিনি।

শেন ওয়ার্নের মৃত্যু ঘিরে কিছু প্রশ্ন উঠলেও ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর থাইল্যান্ডের পুলিশ জানিয়ে দিয়েছে সম্পূর্ণ স্বাভাবিক ভাবেই মৃত্যু হয়েছে ওয়ার্নের। শুক্রবার থাইল্যান্ডে কো সামুই-এর একটি ভিলার শেষ নিঃশ্বাস ত্যাগ করা ওয়ার্নের নিথর দেহ রবিবার ফেরিতে করে নিয়ে যাওয়া হয় সুরাত থানিতে। সোমবার রাত্রে সেখান থেকে নিয়ে যাওয়া হয় থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে এবং সেখান থেকে মেলবোর্নে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি সারা হয়।

ওয়ার্নের প্রয়াণের খবর সামনে আসার পর থেকেই ভেঙে পড়েছে তাঁর অসংখ্য সমর্থক। শুধু তাঁর অনুরাগীরাই নন, ক্রিকেটের অন্যান্য নক্ষত্ররাও ওয়ার্নের চলে যাওয়া মেনে নিতে পারেননি। সচিন তেন্ডুলকর, ব্র্যায়ান লারা, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ক্রিকেট ব্যক্তিত্বরা হতবাক এটা ভেবে যে ওয়ার্ন এই দুনিয়ায় আর নেই। ওয়ার্নের মৃত্যুর পর টুইট করে প্রত্যেকেই শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি স্পিনারকে।

১৯৯২ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে প্রথম বার মাঠে নেমেছিলেন শেন ওয়ার্ন। ১৫ বছরের টেস্ট কেরিয়ারে অস্ট্রেলিয়ার জার্সিতে মোট ১৪৫টি টেস্ট খেলেছন তিনি। ২৭৩টি ইনিংসে তিনি শিকার করেছেন ৭০৮টি উইকেট। তাঁর সেরা বোলিং ফিগার ৮/৭১। ৩৭ বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট পেয়েছেন ওয়ার্ন। এর এক বছর পর ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ওয়ার্নের। ১৯৪ ম্যাচে ২৯৩টি উইকেট সংগ্রহ করেছেন ওয়ার্ন। ৭৩টি টি-২০ ম্যাচে ওয়ার্ন ৭০টি উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+