ওয়ার্নের প্রয়াণে ‘বাক্যহারা’ ক্রিকেট মহল, কিংবদন্তিকে শ্রদ্ধাজ্ঞাপন অন্যান্য নক্ষত্রদের
ওয়ার্নের প্রয়াণে ‘বাক্যহারা’ ক্রিকেট মহল, কিংবদন্তিকে শ্রদ্ধাজ্ঞাপন অন্যান্য নক্ষত্রদের
ক্রিকেট বিশ্বকে শোকের সাগরে ডুবিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন শেন ওয়ার্ন। থাইল্যান্ডে নিজের ভিলায় প্রয়াত হয়েছেন ওয়ার্ন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। এখনও নিশ্চিত না হলেও অনুমান করা হচ্ছে হৃদরোগে আক্রমন্ত হয়ে মারা গিয়েছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এই স্পিনার।

শেন ওয়ার্নারের ম্যানেজমেন্টের পক্ষ থেকে প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "শেন ওয়ার্ন যে ভিলাটিতে ছিলেন সেখানে অনেক ডাকাডাকির পরও তাঁর সাড়া মেলেনি। অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। চিকিৎসকদের সবরকম চেষ্টা সত্ত্বেও তাঁকে বাচানো যায়নি। ওয়ার্নের পরিবার বর্তমানে এই বিষয় নিয়ে গোপনীয়তা বজায় রাখতে চায় এবং যথাযত সময়ে সব কিছু জানানো হবে।"
বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তির প্রয়াণে শোকস্তব্ধ গোটা ক্রিকেট মহল। অস্ট্রেলিয়ার দলে শুধু তাঁর সতীর্থরাই নন, প্রিয় ওয়ার্নির প্রয়াণে বাকরুদ্ধ ভারত সব বিভিন্ন দেশের ক্রিকেটাররা। প্রিয় ওয়ার্নকে তাঁর সতীর্থরা এবং অস্ট্রেলিয়বাসী ভালবেসে ওয়ার্নি বলে ডাকতেন।
শেন ওয়ার্নের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তারা লিখিছে, "সর্বকালের অন্যতম সেরা, এক জন কিংবদন্তি, তুমি ক্রিকেট খেলাটাই বদলে দিয়েছো। তোমার আত্মার শান্তি কামনা করি।"
One of the greatest of all-time.
— England Cricket (@englandcricket) March 4, 2022
A legend. A genius.
You changed Cricket.
RIP Shane Warne ❤️ pic.twitter.com/YX91zmssoT
Cannot believe it.
— Virender Sehwag (@virendersehwag) March 4, 2022
One of the greatest spinners, the man who made spin cool, superstar Shane Warne is no more.
Life is very fragile, but this is very difficult to fathom. My heartfelt condolences to his family, friends and fans all around the world. pic.twitter.com/f7FUzZBaYX
ওয়ার্নের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিসিআই-ও।
The global cricketing community is poorer today with the passing away of Australian great Shane Warne. The BCCI mourns the loss of the champion cricketer who enriched the game with his craft. pic.twitter.com/ZXiRUTr5eJ
— BCCI (@BCCI) March 4, 2022
A lot of cricket has died with you today Warnie! #RIPShaneWarne
— Ramiz Raja (@iramizraja) March 4, 2022
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার লিউক রাইট টুইট করে লেখেন, "স্তম্ভিত আমি। ওনার পরিবারকে সমবেদনা জানাই।"
💔 And speechless at the moment. I literally don’t know how to sum up this situation. My friend is gone!!
— Brian Lara (@BrianLara) March 4, 2022
We have lost one of the Greatest Sportsmen of all time!!
My condolences goes out to his family.
RIP Warnie!! You will be missed. pic.twitter.com/sQOrL9dIyM
Shocked and incredibly sad to hear that Shane Warne has passed away. It was a dream come true playing along side him for the @StarsBBL. Thoughts with his family. RIP Shane pic.twitter.com/hFkZKFWDlf
— Luke Wright (@lukewright204) March 4, 2022
ভারত অধিনায়ক রোহিত শর্মা টুইট করে লিখেছেন, "আমি ভাষা হারিয়ে ফেলেছি। একজন সত্যিকারের চ্যাম্পিয়ন আমাদের ছেড়ে চলে গেল। তোমার আত্মার শান্তি কামনা করি। এখনও বিশ্বাস করতে পারছি না।"
He was one of the greatest competitors. Played hard on field and was one of the first to have a beer with you after. Was always a pleasure and challenge playing against him. More importantly loved his kids endlessly. One of crickets greats. Rip Shane. You will be missed
— Jacques Kallis (@jacqueskallis75) March 4, 2022
I’m truly lost for words here, this is extremely sad. An absolute legend and champion of our game has left us. RIP Shane Warne….still can’t believe it
— Rohit Sharma (@ImRo45) March 4, 2022
প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিও শোক প্রকাশ করেছেন ওয়ার্নের মৃত্যুতে।
Life is so fickle and unpredictable. I cannot process the passing of this great of our sport and also a person I got to know off the field. RIP #goat. Greatest to turn the cricket ball. pic.twitter.com/YtOkiBM53q
— Virat Kohli (@imVkohli) March 4, 2022
ওয়ার্নের প্রয়াণে সচিন তেন্ডুলকর টুইটে লিখেছেন, "তোমায় মিস করবো ওর্য়ানি। তোমার সঙ্গে মাঠের মধ্যে বা মাঠের বাইরে কখনও খারাপ সময় কাটাইনি। ভারতের জন্য তোমার কাছে বিশেষ একটা জায়গা ছিল এবং ভারতীয়দের হৃদয়েও তোমার জন্য বিশেষ একটা জায়গা ছিল। খুব কম বয়সে চলে গেলে।"
Shocked, stunned & miserable…
— Sachin Tendulkar (@sachin_rt) March 4, 2022
Will miss you Warnie. There was never a dull moment with you around, on or off the field. Will always treasure our on field duels & off field banter. You always had a special place for India & Indians had a special place for you.
Gone too young! pic.twitter.com/219zIomwjB
Find it hard to believe. Such a devastating loss for the cricket world. He literally inspired generations with his magical leg spin. You'll forever be missed #ShaneWarne. My heart and prayers goes to his family, friends, and fans. #legend pic.twitter.com/pigrD785gC
— Babar Azam (@babarazam258) March 4, 2022
Recommended Video
১৯৯২ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে প্রথম বার মাঠে নেমেছিলেন শেন ওয়ার্ন। ১৫ বছরের টেস্ট কেরিয়ারে অস্ট্রেলিয়ার জার্সিতে মোট ১৪৫টি টেস্ট খেলেছন তিনি। ২৭৩টি ইনিংসে তিনি শিকার করেছেন ৭০৮টি উইকেট। তাঁর সেরা বোলিং ফিগার ৮/৭১। ৩৭ বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট পেয়েছেন ওয়ার্ন। এর এক বছর পর ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ওয়ার্নের। ১৯৪ ম্যাচে ২৯৩টি উইকেট সংগ্রহ করেছেন ওয়ার্ন। ৭৩টি টি-২০ ম্যাচে ওয়ার্ন ৭০টি উইকেট পেয়েছে।












Click it and Unblock the Notifications