ফের আইপিএলে ফিরছেন ওয়ার্নি, রাজস্থানে নতুন পদে অজি স্পিনার
দীর্ঘ ৭ বছর পর আবার রাজস্থান রয়্যালসে ফিরলেন শেন ওয়ার্ন। এবার দলের মেন্টর হিসেবে।
রাজস্থান রয়ালসের জার্সিতে ফের একবার শ্যেন ওয়ার্ন, হ্যাঁ যে দলকে চ্যাম্পিয়ন করে আইপিএলে অভিযান শুরু করেছিলেন ওয়ার্নি। আবারও সেইখানেই ফিরতে চলেছেন।

দীর্ঘ ৭ বছর পর আবার রাজস্থান রয়্যালসে ফিরলেন শেন ওয়ার্ন তবে এবার তাঁর দায়িত্ব দলের মেন্টর হিসেবে। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের অধিনায়ক-কোচ ছিলেন এই তারকা। ২০০৮ সালে প্রথম মরশুমের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়ার্নির দলই। প্রথম আইপিএল ট্রফি জেতে রাজস্থান রয়্যালসরা।
এদিকে ওয়ার্ন জানান, রাজস্থানে ফিরতে পেরে দারুণ খুশি ও উত্তেজিত। তাঁর কেরিয়ারে রাজস্থান রয়্যালস বিশেষ জায়গা জানিয়েছেন অজি স্পিন তারকা। তাঁক ফের ডাকায় তিনি অভিভূত। তিনি আরও বলেছেন, 'রাজস্থান রয়্যালসের এবারের দলে একাদিক তরুণ ক্রিকেটার রয়েছে। তাঁদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।'
আইপিএলে স্পট ফিক্সিংকাণ্ডের শাস্তি হিসেবে দুবছরের জন্য নির্বাসিত হয়েছিল রাজস্থান রয়্যালস।চেন্নাই সুপার কিংসও দু বছরের নির্বাসন কাটিয়ে যেরকম ফিরছে। তারা ধোনিকে মুখ করেই হারানো জায়গাটা ফিরে পাওয়ার লড়াইতে নামছে । ঠিক তেমনি রাজস্থান রয়ালস দল ৪৮ বছর বয়সী ওয়ার্নকেই বাজি ধরে ফের হারানো জায়গাটা ফিরে পেতে চাইছে।












Click it and Unblock the Notifications