আইপিএলে বোলারের হাতে ৫ ওভার! দাদা সৌরভকে এ কোন পরামর্শ চ্যাম্পিয়ন ওয়ার্নের

আইপিএল ২০২০ নিয়ে দাদা সৌরভকে অতি মূল্যবান পরামর্শ কিংবদন্তি ওয়ার্নের

করোনা ভাইরাসের আবহে ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। দশ দিন আগে টুর্নামেন্টের প্রস্তুতি খতিয়ে দেখতে দুবাই উড়ে গিয়েছেন বিসিসিআই সভাপতি তথা দেশের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে আইপিএলের সফলতার স্বার্থে সুদূর অস্ট্রেলিয়া থেকে মূল্যবান পরামর্শ পেলেন মহারাজ। কী বললেন দাদার পুরনো বন্ধু কিংবদন্তি শেন ওয়ার্ন।

প্রতি বোলারের হাতে থাক ৫ ওভার

প্রতি বোলারের হাতে থাক ৫ ওভার

আইসিসি-র নিয়ম মেনে আইপিএলেও প্রতি ম্যাচে বোলারের হাতে সাকুল্যে চার ওভার করে দেওয়ার নিয়ম চালু রয়েছে। সে নিরেখে প্রতি দলে পাঁচ জন করে বোলার রাখতেই হয়। আইপিএলে দীর্ঘদিন ধরে চলা সেই নিয়মেরই পরিবর্তন চেয়েছেন কিংবদন্তি শেন ওয়ার্ন। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে তাঁর বার্তা, প্রতি বোলারের হাতে চারের পরিবর্তে পাঁচ ওভার করে দেওয়া হোক।

আইসিসি-র কাছেও আবেদন

আইসিসি-র কাছেও আবেদন

একই আবেদন আইসিসি-র কাছেও করেছেন শেন ওয়ার্ন। টি-টোয়েন্টি ক্রিকেটের ফর্ম্যাট পরিবর্তনের আবেদন করেছেন অস্ট্রেলিয় কিংবদন্তি। তাতে ক্রিকেটের মানোন্নয়ন হবে বলেই মনে করেন ২০০৮ সালে রাজস্থান রয়্যালসকে আইপিএল চ্যাম্পিয়ন করা অধিনায়ক।

সোশ্যাল মিডিয়ার সমর্থন

সোশ্যাল মিডিয়ার সমর্থন

কিংবদন্তি শেন ওয়ার্নের ভাবনার পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরা। এই নিয়ম আগে চালু হওয়া উচিত ছিল বলে মনে করে ক্রিকেট প্রেমীদের একটা অংশ।

টি-টোয়েন্টিতে মাহের ওয়ার্ন

টি-টোয়েন্টিতে মাহের ওয়ার্ন

আন্তর্জাতিক কেরিয়ারে টি-টোয়েন্টির স্বাদ না পেলেও আইপিএল এবং অস্ট্রেলিয়ার বিগ বাশ লিগে দীর্ঘদিন খেলছেন শেন ওয়ার্ন। ক্রিকেটের এই ফর্ম্যাট যে টেস্ট ও ওয়ান ডে-র থেকে আলাদা, তা বরাবরই বিশ্বাস করে এসেছেন অজি লেজেন্ড। সেই অভিজ্ঞতা থেকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে পরিবর্তেন জিগির তুলেছেন বিশ্বের দ্বিতীয় সর্বাধিক টেস্ট উইকেট সংগ্রাহক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+