Mohammed Shami: শামির ভারতীয় দলে প্রত্যাবর্তন ইংল্যান্ড সিরিজেই, এক মাস মাঠের বাইরে আকাশ দীপ

Mohammed Shami: অবশেষে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটতে চলেছে মহম্মদ শামির। ক্রিকবাজের প্রতিবেদনে তেমনই উল্লেখ। তবে মাসখানেক মাঠের বাইরে থাকতে হবে আকাশ দীপকে।

শামি আজ বিজয় হাজারে ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে ম্য়াচ খেলছেন। বিজয় হাজারে ট্রফির নক-আউট পর্বের ম্যাচগুলিতে হাজির থাকবেন জাতীয় নির্বাচকরা।

Mohammed Shami

২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপের পর থেকে শামি আর ভারতীয় দলের জার্সিতে খেলেননি। গোড়ালির অস্ত্রোপচারের পর থেকে শামির রিহ্যাব চলেছে ন্যাশনাল ক্রিকেট আকাদেমির মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে। শামি অস্ট্রেলিয়া সফরে যেতে পারেননি। তবে রঞ্জি, সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফিতে খেলছেন।

হাঁটুতে সমস্যা দেখা দেওয়ায় বিজয় হাজারে ট্রফিতে প্রথম থেকে খেলতে পারছেন না শামি। কিন্তু মাঠে ফিরে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও বাংলার হয়ে অবদান রাখছেন। শামি যখনই কোথাও খেলতে যাচ্ছেন তাঁর সঙ্গে থাকছেন এনসিএর ফিজিও বা ট্রেনার।

বিজয় হাজারে ট্রফির গ্রুপ পর্বের খেলার সময় শামি ও হার্দিক পাণ্ডিয়ার উপর হায়দরাবাদে নজর রেখেছিলেন এনসিএর ফিজিও। শামির বল করতে এখন আর কোনও সমস্যাই হচ্ছে না বলে এনসিএ সূত্রে খবর। বাংলা-হরিয়ানা ম্যাচে শামির পারফরম্যান্সে নজর থাকবে নির্বাচকের। তবে শামির প্রত্যাবর্তন স্রেফ সময়ের অপেক্ষা।

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে থাকবেন না জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। তাঁদের অনুপস্থিতিতে কলকাতায় টি২০ আন্তর্জাতিক অভিষেক হতে পারতো আকাশ দীপের। কিন্তু পিঠের চোটের কারণে তাঁকে মাসখানেক মাঠের বাইরে থাকতে হবে।

বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অনিশ্চিত। তাঁকে বেঙ্গালুরুর এনসিএ বা অধুনা সেন্টার অব এক্সেলেন্সে যেতে বলা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ, তিন ম্যাচের ওডিআই সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ১১ বা ১২ জানুয়ারি ঘোষণা করা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+