শামি-সিরাজের দাপটে আত্মসমর্পণ অস্ট্রেলিয়ার, প্রথম ODI জিততে ভারতের চাই ১৮৯

ভারতীয় বোলারদের দাপটে মুম্বইয়ে প্রথম একদিনের আন্তর্জাতিকে ৩৬ ওভারও পুরো খেলতে পারল না অস্ট্রেলিয়া। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে স্টিভ স্মিথদের ব্য়াট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ৩৫.৪ ওভারে ১৮৮ রানেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংস। মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ তিনটি করে উইকেট দখল করেন। রবীন্দ্র জাদেজা নেন ২টি উইকেট।

অস্ট্রেলিয়ার প্রায় অর্ধেক রান মার্শেরই!

অস্ট্রেলিয়ার প্রায় অর্ধেক রান মার্শেরই!

অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক রান করেন মিচেল মার্শ। ওপেন করতে নেমে ১০টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে তিনি করেন ৬৫ বলে ৮১। তিনি আউট হয়েছিলেন ১৯.৪ ওভারে দলের ১২৯ রানের মাথায়। সেখান থেকেই ধস নামে। শেষে ১৮৮ রানেই গুটিয়ে যায় অজিরা। স্টিভ স্মিথ ৩০ বলে ২২, মার্নাস লাবুশেন ২২ বলে ১৫, জশ ইনগ্লিস ২৭ বলে ২৬ ও ক্যামেরন গ্রিন ১৯ বলে ১২ রান করেন। ১৬৯ রানে পাঁচ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। পরের পাঁচ উইকেট পড়ে ১৯ রানের মধ্যে।

সিরাজ ধাক্কা দেন শুরুতে

সিরাজ ধাক্কা দেন শুরুতে

দ্বিতীয় ওভারের শেষ বলে অস্ট্রেলিয়া ৫ রানে প্রথম উইকেট হারিয়েছিল। ট্রাভিস হেড (১০ বলে ৫) মহম্মদ সিরাজের শিকার, তাঁর ব্যাটে লাগার পর বল গিয়ে উইকেট ভেঙে দেয়। ১২.৩ ওভারে স্মিথ ফেরেন দলের ৭৭ রানে। অজি অধিনায়কের উইকেট তুলে নেন ভারতের অধিনায়ক। মিচেল মার্শ জাদেজা ও মার্নাস লাবুশেন কুলদীপ যাদবের শিকার।

মিডল অর্ডারে ধস নামান শামি

এরপর দ্বিতীয় স্পেলে বল করতে গিয়ে অজি মিডল অর্ডার ভাঙেন মহম্মদ শামি। জশ ইনগ্লিস, ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টইনিস (৮ বলে ৫)-কে আউট করেন শামি। কামব্যাক ম্যাচে হতাশ করলেন গ্লেন ম্যাক্সওয়েল। ১০ বলে ৮ রান করে তিনি রবীন্দ্র জাদেজার বলে হার্দিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। অস্ট্রেলিয়ার শেষ দুটি উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। সাত বলে শূন্য রান করে আউট হন শন অ্যাবট। ডানদিকে ঝাঁপিয়ে তাঁর ক্যাচ দারুণভাবে তালুবন্দি করেন শুভমান গিল।

শুভমানের দুরন্ত ফিল্ডিং

শুভমানের স্লিপ ক্যাচিংয়ে বিশেষ জোর দিয়ে গতকাল অনুশীলন করিয়েছিলেন খোদ হেড কোচ রাহুল দ্রাবিড়। তার সুফল মিলল। জাদেজাও লাবুশেনের ক্যাচ দর্শনীয়ভাবে ধরেন। অ্যাডাম জাম্পাকে ফিরেয়ে অস্ট্রেলিয়ার ইনিংসে যবনিকা টানেন সিরাজ। তিনি ৫.৪ ওভারে ১টি মেডেন-সহ ২৯ রানের বিনিময়ে তিন উইকেট নিলেন। মহম্মদ শামি ৬ ওভার বল করেছেন, ২টি মেডেন, ১৭ রানের বিনিময়ে তিনি তিনটি উইকেট দখল করলেন।

ভারতের দাপুটে বোলিং

ভারতের দাপুটে বোলিং

হার্দিক পাণ্ডিয়া ৫ ওভারে ২৯ রান দিয়ে ১টি উইকেট নিলেন। শার্দুল ঠাকুর ২ ওভার বল করেছেন, তিনি ১২ রান খরচ করলেও কোনও উইকেট পাননি। এই ম্যাচে ভারত চার সিমারে নেমেছিল। রবীন্দ্র জাদেজা ৯ ওভার বল করেছেন। তিনি ৪৬ রানের বিনিময়ে নেন ২টি উইকেট। কুলদীপ যাদব ৮ ওভার বল করেছেন, ১ মেডেন, ৪৮ রান খরচ করে তিনি একটি উইকেট নেন। এই ম্যাচে পুরো ফিট না হওয়ায় অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নারকে পায়নি। অসুস্থতার কারণে খেলতে পারেননি অ্যালেক্স ক্যারি। তা সত্ত্বেও আট ওভার খেলিয়েও অজিদের ৫০ ওভারের ম্যাচে ৩৬ ওভারও টিকটে না পারা নিশ্চিতভাবেই অস্বস্তি বাড়াবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+