পাকিস্তানের হারে আখতারকে 'কর্মফল' খোঁচা শামির, বাবর কেন হতে পারলেন না বিরানব্বইয়ের ইমরান?
মেলবোর্নে টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ড-পাকিস্তান ফাইনাল ছিল প্রতিশোধ অথবা পুনরাবৃত্তির। যদিও ইংল্যান্ডের দাপুটে পারফরম্যান্সে প্রথমটিই হলো। ১৯৯২ সালে ৫০ ওভারের বিশ্বকাপ পাকিস্তান এই এমসিজিতেই জিতেছিল ইংল্যান্ডকে পরাস্ত করে। বিশ্বকাপের আসরে ৩০ বছর পর ফাইনালে তার মধুর প্রতিশোধ নিল ইংল্যান্ড। ফলে ইমরান খান হতে পারলেন না বাবর আজম।
বাবর হতে পারলেন না ইমরান
১৯৯২ সালের বিশ্বকাপের সঙ্গে এবার পাকিস্তানের টি ২০ বিশ্বকাপ অভিযানের অনেকটাই মিল ছিল। এমনকী ফাইনালে সেই এমসিজিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বৈরথ। পাকিস্তান প্রথমে ব্য়াটও করে। কিন্তু এদিন পাকিস্তানকে ডোবাল ব্যাটিং। ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব এবার গোটা বিশ্বকাপেই পাকিস্তানের নিত্যসঙ্গী ছিল। ইংল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৩৭ রানের বেশি রান তুলতে পারেনি পাকিস্তান। বাবর আজমও চেনা ছন্দে ছিলেন না। ইমরান বিরানব্বইয়ের ফাইনালে ব্যাট হাতে সর্বাধিক রান করেছিলেন। এদিন বাবর সেই সুযোগ পেয়েও পারলেন না। বিশ্বের প্রাক্তন ১ নম্বর ব্যাটার বাবর এবারের টি ২০ বিশ্বকাপে ৭ ম্যাচে মাত্র ১২৪ রান করেন, গড় ১৭.৭১, স্ট্রাইক রেট ১২৪। এই তালিকার শীর্ষে থাকলেন বিরাট কোহলি। ৬ ম্যাচে ২৯৬ রান করে। তাঁর ধারেকাছে কেউ নেই।
|
ভালো লড়াই বোলারদের
পাকিস্তানের বোলাররা অবশ্য ১৩৭ রানের পুজি নিয়েও ভালোই লড়াই চালালেন। ভারতীয় বোলারদের যেভাবে ক্লাবস্তরে নামিয়ে সেমিফাইনালে ১৬৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড, সেই তুলনায় এদিন অনেক লড়াই করেই জয় পেল ইংল্যান্ড। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ইংল্যান্ডকে ধন্যবাদ। মাঠে মনে হচ্ছিল সকলে আমাদের সমর্থন করছেন, সেই দর্শকদেরও ধন্যবাদ। শেষ চারটি ম্যাচে আমরা যেভাবে খেলেছি তা অসাধারণ। সকলকে স্বাধীনভাবে স্বাভাবিক খেলা চালিয়ে যেতেই বলেছিলাম। এদিন আরও ২০ রান তোলা উচিত ছিল। কিন্তু তবু শেষ পর্যন্ত দল যেভাবে লড়াই চালাল তা অবিশ্বাস্য।

আফ্রিদির চোট ফ্যাক্টর
শেষ পাঁচ ওভারে পাকিস্তান ৪ উইকেট হারিয়ে ৩১ রান তুলেছিল। ১৫ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৪ উইকেটে ৯৭। ৩০ বলে দরকার ছিল ৪১। ষোড়শ ওভারেই ধাক্কা খায় পাকিস্তান। ২ ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট নেওয়া শাহিন শাহ আফ্রিদি এই ওভারের প্রথম বলটি করার পরই চোট পেয়ে মাঠ ছাড়েন। বাকি পাঁচটি বল করে ১৩ রান দেন ইফতিখার আহমেদ। পরের ওভারে মহম্মদ ওয়াসিম ১৬ রান দিলে ম্যাচ কার্যত পকেটে পুরে ফেলে ইংল্যান্ড। বাবর মনে করছেন, শাহিনের চোট না হলেই খেলার ফল অন্যরকম হতে পারতো। তবে এটাকে খেলার অঙ্গই মানছেন। যদিও পাকিস্তানের বোলিং আক্রমণকে বিশ্বের অন্যতম সেরা বলেই দাবি করেছেন বাবর।
|
আখতারকে খোঁচা শামির
পাকিস্তানের পরাজয়ের পর হৃদয় ভেঙে যাওয়ার ইমোজি দিয়ে টুইট করেছিলেন শোয়েব আখতার। যিনি সুযোগ পেলেই ভারতের সমালোচনা করতে সিদ্ধহস্ত। আজ পাকিস্তান ফাইনালে হারতেই শোয়েবের সেই টুইটের উত্তরে শামি লেখেন, একেই বলে কর্মফল! শামি অবশ্য পাকিস্তানের বোলারদের প্রশংসার পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন ইংল্যান্ডকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও বাবরের দলের লড়াই দেখে খুশি। তিনিও যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে অভিনন্দন জানান।
|
ব্যাটিং ডোবাল পাকিস্তানকে
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির নজির টপকে এদিন টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক ৯৮ উইকেটের মালিক হলেন শাদাব খান। পাকিস্তানের বোলারদের প্রশংসা করেছেন আফ্রিদি। তবে লিখেছেন, দলের ব্যাটিং বিভাগ যে গর্ত খুঁড়ে রাখে তাতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বোলিং লাইন আপও জেতাতে পারবে না।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications