শামির নতুন সেলিব্রেশন ভাইরাল, কোটরেলকে করলেন নকল

বিশ্বকাপে বল হাতে ব্যাটসম্যানদের নাচিয়ে ছাড়ছেন, এবার বিপক্ষের ব্যাটসম্যান আউট হতে নিজে নাচলেন শামি! মজার সেই সেলিব্রেশন ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

বিশ্বকাপে বল হাতে ব্যাটসম্যানদের নাচিয়ে ছাড়ছেন, এবার বিপক্ষের ব্যাটসম্যান আউট হতে নিজে নাচলেন শামি! মজার সেই সেলিব্রেশন ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আউট কোটরেল, সেলিব্রেশন শামির, দেখুন ভিডিও

ভারতের বিরুদ্ধে ২৬৯ রান তাড়া করতে নেমে ব্যাটিং ধসের মুখে পড়ে বৃহস্পতিবার ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচেই শেষদিকে চাহালের বলে আউট হন শেলডন কোটরেল। ৮ বল খেলে ১০ রান করে আউট হন ওয়েস্ট ইন্ডিজের এই বোলার। আউট হওয়ার আগে অবশ্য চাহালের মাথার উপর দিয়ে লম্বা একটি ছয় হাঁকান শেলডন। সেই ওভারের পঞ্চম বলে কোটরেলকে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান যুজবেন্দ্র চাহাল।

সেলডন আউট হতেই মজার সেলিব্রেশন শামির। উইকেট পেলে দেশের সেনাকে স্যালুট করে স্পেশাল সেলিব্রেশন করতে দেখা যায় শেলডন কোটরেলকে। এবার কোটরেল আউট হলে তাঁর সেলিব্রেশন স্টাইল নকল করে প্যারেড করে স্যালুট ঠোকেন শামি।

শামির কাণ্ড দেখে হাসি চাপতে পারলেন না কোহলি

ভারতীয় পেসারের মজার এই সেলিব্রেশন দেখে কোহলি ও সতীর্থরা হাসি চেপে রাখতে পারেননি। ভারত অধিনায়কও পরে মজার এই সেলিব্রেশনে অংশ নেন।

অপরাজেয় ভারত, দুই ম্যাচে শামির দখলে ৮ উইকেট

প্রসঙ্গত বৃহস্পতিবার ম্যাঞ্চেস্টারে ওয়েস্ট ইন্ডিজকে ১২৫ রানে হারিয়ে ভারত বিশ্বকাপের পয়েন্ট টেবিলের দু'নম্বরে উঠে এসেছে (১১ পয়েন্ট)। ৬ ম্যাচ খেলার পর বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র অপরাজেয় দল ভারত। আফগানিস্তানের পর বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ৪ উইকেট নিলেন শামি।বিশ্বকাপে দুই ম্যাচ খেলে ভারতীয় পেসারের ঝুলিতে এখন ৮ উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+