স্কটল্যান্ডকে ৮৫ রানেই থামিয়ে দিল ভারত, আফগানিস্তানকে টপকাতে কত ওভারে তুলতে হবে রান?

টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে স্কটল্যান্ডকে হারাতে ভারতের প্রয়োজন ৮৬ রান। শামি ও জাদেজা পেলেন তিনটি করে উইকেট, বুমরাহ টি ২০ আন্তর্জাতিকে ভারতের সর্বাধিক উইকেটশিকারী। ১৭.৪ ওভারে স্কটল্যান্ড অল আউট হয়ে গেল ৮৫ রানে। নেট রান রেটে আফগানিস্তানকে টপকাতে ভারতকে জিততে হবে ৭.১ ওভারে। নিউজিল্যান্ডকে নেট রান রেটে টেক্কা দিতে ভারতকে এই ম্যাচ জিততে হবে ৮.৫ ওভারে।

আফগানিস্তানকে টপকাতে কত ওভারে তুলতে হবে রান?

টানা ৬টি টি ২০ আন্তর্জাতিকে টস হারার পর আজ জন্মদিনে টস জেতেন বিরাট কোহলি। স্কটল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারত। ম্যাচের তৃতীয় ওভারের তৃতীয় বলে কাইল কোয়েটজারকে ১ রানে বোল্ড করেন জসপ্রীত বুমরাহ। এরপর ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে ওপেনার জর্জ মান্সিকে প্যাভিলিয়নে ফেরান মহম্মদ শামি। এই ওভারটি মেডেন হওয়ায় পাওয়ারপ্লে-র ৬ ওভারে স্কটল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ২৭। এরপরই দাপট দেখাতে থাকেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। ৬.৩ ওভারে রিচি বেরিংটন শূন্য রানে জাদেজার বলে বোল্ড হন। এই ওভারেরই শেষ বলে ম্যাথু ক্রস জাদেজার বলে লেগ বিফোর হন ২ রানে।

আফগানিস্তানকে টপকাতে কত ওভারে তুলতে হবে রান?

১১.২ ওভারে ২১ রান করা মাইকেল লিস্ককে লেগ বিফোর করেন জাদেজা। ১৩.৪ ওভারে ক্রিস ক্রিভস ব্যক্তিগত ১ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে হার্দিক পাণ্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ১৭তম ওভারে ৮১ রানে পরপর তিন উইকেট হারায় স্কটল্যান্ড। মহম্মদ শামি এই ওভারের প্রথম বলেই ক্যালাম ম্যাকলিয়ডকে ব্যক্তিগত ১৬ রানে বোল্ড করেন। পরের বলেই ঈশান কিষাণের উপস্থিত বুদ্ধিতে রান আউট হন সফিয়ান শরিফ। লেগ বিফোরের আবেদনে ঘাবড়ে গিয়ে তিনি রান নিতে গিয়েছিলেন, কিন্তু সেটি রান ছিল না, ফলে রান আউট হন তিনি। এর পরের বলে অ্যালসডেয়ার ইভান্সকে বোল্ড করে দেন শামিশেষ উইকেটটি তুলে নেন জসপ্রীত বুমরাহ। মার্ক ওয়াট বুমরাহর বলে বোল্ড হন ১৪ রানে। এই উইকেটটি নিয়েই টি ২০ আন্তর্জাতিকে ভারতের সর্বাধিক উইকেটশিকারী হয়ে গেলেন জসপ্রীত বুমরাহ। টপকে গেলেন যুজবেন্দ্র চাহালকে, চাহাল ভারতের হয়ে টি ২০ আন্তর্জাতিকে ৬৩টি উইকেট নিয়েছেন। বুমরাহ একটি মেডেন ওভার-সহ ৩.৪ ওভারে ১০ রান খরচ করে দুটি উইকেট নেন।

রবীন্দ্র জাদেজা যেভাবে উইকেট তুলে নেওয়ার লক্ষ্যে বোলিংয়ে গতির তারতম্য ঘটিয়েছেন তার প্রশংসা করেছেন ভিভিএস লক্ষ্মণের মতো প্রাক্তনরা। জাদেজা এদিন ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট নেন। শামি একটি মেডেন ওভার-সহ তিন ওভারে ১৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। রবিচন্দ্রন অশ্বিন চার ওভারে ২৯ রানের বিনিময়ে ১টি উইকেট পান। তবে কামব্যাক ম্যাচে তিন ওভারে ১৫ রান দিয়ে কোনও উইকেট পাননি বরুণ চক্রবর্তী। বুমরাহর অপর প্রান্ত থেকে তিনি বোলিং শুরু করেছিলেন।

টি ২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশ, পাপুয়া নিউ গিনি ও ওমানকে হারিয়ে সুপার টুয়েলভে ওঠে স্কটল্যান্ড। কিন্তু একটি ম্যাচেও জয়ের মুখ দেখতে পারেনি। আফগানিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ১০.২ ওভারে ৬০ রানে অল আউট হয়ে গিয়েছিল স্কটল্যান্ড। নামিবিয়ার বিরুদ্ধে ৮ উইকেটে ১০৯ রান তুলে ৫ বল বাকি থাকতে ৪ উইকেটে পরাস্ত হয় তারা। কাইল কোয়েটজারের দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৭৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৬ রান তুলেছিল। কিন্তু এদিন ফের ভারতের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ স্কটল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+