ধর্মীয় সহনশীলতা ঝেড়ে ফেলে ফের মহম্মদ শামিকে আক্রমণ, জানলে লজ্জিত হবেন
শ্রীলঙ্কায় দলীয় সতীর্থদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন অশোক বনে। ছবি পোস্ট করলেন মহম্মদ শামি। তারপর যা হল।
একের পর এক টেস্টে দুরন্ত পারফরমেন্স করছে ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ইতিমধ্যেই সিরিজে পকেটে পুড়ে ফেলেছে। প্রচন্ড পরিশ্রমের ফাঁকে নিজেদের ফাঁকা দিনে একটু ঘুরতে যান ক্রিকেটাররা। এরকমই দলের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন মহম্মদ শামিও। সঙ্গে ছিলেন স্ত্রী -কন্যারাও। এ অবধি সব ঠিকই ছিল। কিন্তু এরপরই হয়ে গেল বিপত্তি।

শ্রীলঙ্কা সফরে গিয়ে দলীয় সতীর্থদের সঙ্গে পৌরাণিক অশোকবন ভ্রমণে গিয়েছিলেন শামি। সেই অশোকবন যেখানে সীতাকে অপহরণ করার পর বন্দী করে রাখা হয়েছিল বলে কথিত রয়েছে। হিন্দুদের গন্ধমাখা এমন পৌরাণিক স্থানে ভ্রমণ করার পর সোশ্যাল মিডিয়ায় ছবি দেন মহম্মদ সামি। ব্যস তারপরই যা হওয়ার তাই হল। সোশ্যাল মিডিয়ায় উগ্র কট্টরপন্থীদের কাছ থেকে রীতিমতো ট্রোলড হতে হল।
ফতোয়ার ধারা অব্যাহত। কখনও মহম্মদ কাইফকে সূর্যপ্রণাম, দাবা খেলা কিংবা রাখি বন্ধনের শুভেচ্ছা জানানোর জন্য, কখনও আবার মহম্মদ সামি কিংবা ইরফান পাঠানকে স্ত্রীদের হিজাব না পরে ছবি পোস্ট করার জন্য ফতোয়া জারি করা হয়েছিল। মেয়ের জন্মদিনের ছবি দেওয়ায় তাঁকে হেনস্তা হতে হয়েছিল।



এবারও কোনও অন্যথা হল না। ধর্মান্ধরা ফের একবার তোপ দাগলেন , ফের একবার কলঙ্কিত করলেন মহম্মদ শামিকে, ছাড়লেন না তাঁর স্ত্রীকেও।












Click it and Unblock the Notifications