শামি-সহ পেসারদের দাপট কল্যাণীতে, রঞ্জিতে অসমের বিরুদ্ধে চালকের আসনে বাংলা
রঞ্জি ট্রফির ম্যাচে অসমের বিরুদ্ধে বাংলাকে চালকের আসনে রাখলেন পেসাররা। কল্যাণীতে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ।
প্রথম দিনের শেষে ৭৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলেছে অসম। সব কটি উইকেটই গিয়েছে বাংলার চার পেসারের ঝুলিতে।

প্রদ্যুন সাইকিয়া ৩৮, ঋষভ দাস ২, স্বরূপম পুরকায়স্থ ৬২, ডেনিশ দাস ৩, শিবশংকর রায় ৯, ঋতুরাজ বিশ্বাস ০, আকাশ সেনগুপ্ত ৬, আবদুল আজিজ কুরেশি ১১ রান করে আউট হন। অধিনায়ক সুমিত গাঢিগাঁওকর ৪৮ ও মুখতার হোসেন ৮ রানে অপরাজিত আছেন।
৮ রানে প্রথম, ৬১ রানে দ্বিতীয় ও ৬৫ রানে তৃতীয় উইকেট হারিয়েছিল অসম। এরপর চতুর্থ উইকেট পড়ে ১৩৩ রানে। সেখান থেকে স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৭৭ রানে। বাংলা চাইছে কাল সকালে দ্রুত অসমের বাকি ২টি উইকেট তুলে নিয়ে বড় স্কোর খাড়া করতে।
মহম্মদ শামি এদিন ২২ ওভার বল করেন, চারটি মেডেন, ৬২ রান খরচ করে তিনি নেন ২টি উইকেট। সুরজ সিন্ধু জয়সওয়াল সাতটি মেডেন-সহ ১৮ ওভারে ২০ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়েছেন। মহম্মদ কাইফ ২টি মেডেন-সহ ১১ ওভারে ৩০ রানের বিনিময়ে নেন ২ উইকেট। ঈশান পোড়েলের ১৪ ওভারের তিনটি মেডেন, ৩৯ রান খরচ করে তিনি একটি উইকেট নেন। শাহবাজ আহমেদ ১টি মেডেন-সহ ১০ ওভারে ২৬ ও রাহুল প্রসাদ ১টি মেডেন-সহ ২ ওভারে ১১ রান দিয়েছেন, তবে উইকেট পাননি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications