আইপিএলের মধ্যেই টেস্ট ফাইনালের প্রস্তুতি নিতে হবে শামি-সিরাজদের
আইপিএলের পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মাঝে ব্যবধান মাত্র দিন সাতেকের।এর ফলে মেগা ফাইনালের প্রস্তুতি নিয়ে কিছুটা হলেও চিন্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড। চেতেশ্বর পুজারা বাদ দিয়ে ভারতীয় টেস্ট দলের প্রতিটি সদস্যই কোনও না কোন দলের হয়ে আইপিএল খেলছেন। এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাবেন না বিরাট রোহিতরা।
ভারতীয় দলের প্রস্তুতির জন্য এবার প্ল্যান 'বি' তৈরি করল বিসিসিআই। পেস বোলারদের জন্য নয় নির্দেশিকা জারি করা হলো ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। মহম্মদ শামি, সিরাজ, শার্দূল ঠাকুরদের আইপিএলের মধ্যেই লাল বলের প্রস্তুতি শুরু করে দিতে হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, টি টোয়েন্টি টুর্নামেন্টের মধ্যেই লাল বলের অনুশীলন জারি রাখতে হবে পেসারদের। শামি-উমেশদের জন্য বোর্ডের নির্দেশ প্রতি সপ্তাহে নেটে অন্তত ২০০টা বল করতে হবে লাল ডিউক বলে।

আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ।মেগা ম্যাচে ভারত খেলবে অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে ।ইংল্যান্ডের বাউন্স ভরা উইকেটে সবসময় পেস বোলারদের বাড়তি ভূমিকা থাকে। এই কথা মাথায় রেখে টিম ইন্ডিয়া পরিকল্পনা নয়া নিয়েছে । বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, 'আইপিএল শেষ হওয়ার পরে খুব বেশি সময় নেই লাল বলে প্রস্তুতি নেওয়ার জন্য। তাই আগামী দু মাস আইপিএলে মধ্যেই বোলারদের মাঝেমধ্যেই অনুশীলন করতে হবে লাল বলে। সপ্তাহে অন্তত দুশোটা লাল বলে প্র্যাকটিস করতে হবে। বিদেশে ডিউক বলের সঙ্গে ভারতে এসজি বলে অনেকটাই পার্থক্য রয়েছে। ফলে মানিয়ে নিতে সমস্যায় হতে পারে টিম ইন্ডিয়ার পেসারদের।'

সাধারণত বিদেশের মাঠে টেস্ট খেলার আগে ১৫ দিনের অনুশীলন করে ভারতীয় দল। কিন্তু এবার সেই সুযোগ নেই। তাই ভারত থেকেই টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করে দিতে হবে শামিদের। এর জন্যবোলারদের বাড়তি ওয়ার্ক লোড নিতে বলা হয়েছে ।টিম ম্যানেজমেন্ট এর পরিকল্পনা অনুযায়ী আইপিএলের গ্রুপ লিগের পর ছয়টি বিদায় নেবে। এর ফলে এই ছটি দলে থাকা ভারতীয় টেস্ট ক্রিকেটারদের আগেই ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হবে যাতে সেখানকার পরিবেশ পরিস্থিতির সঙ্গে তারা মানে নিতে পারেন।

গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে উঠেও নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে ।এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনরকম ভাবেই সুযোগ হাতছাড়া করতে চাইছে না রাহুল দ্রাবিড়ের দল। ২০১৩ সালের পর থেকে আইসিসির কোন ট্রফি নেই ভারতীয় দলের। বারবার ফাইনাল বা সেমিফাইনালে উঠেও হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এই পরিস্থিতিতে চোকার্স তকমা গা থেকে তুলে ফেলতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকেই পাখি চোখ করেছে ভারতীয় দল।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications