লর্ডস টেস্টের শেষ দিনে শামি-বুমরাহ দাপটে চাপে ইংল্যান্ড, তবু বিরাটকে নিয়ে মিম!
লর্ডস টেস্টের পঞ্চম দিনে ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দিলেন মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ। ব্যাট হাতে অবিচ্ছেদ্য জুটি গড়ার পর প্রথম ১০ বলের মধ্যেই তাঁরা ফিরিয়ে দিয়েছেন ইংল্যান্ডের দুই ওপেনারকে। তবে শামির ব্যাটিং দেখে নেটাগরিকরা মিম বানাতে শুরু করেছেন ভারত অধিনায়ক আউট-অব-ফর্ম বিরাট কোহলিকে নিয়ে।

শামি-বুমরাহ জুটি
লর্ডস টেস্টের পঞ্চম দিন নতুন বলে ভারতের শেষ চার উইকেট দ্রুত তুলে ফেলাই লক্ষ্য ছিল ইংল্যান্ডের। দিনের শুরুটা খারাপ না হলেও ইংল্যান্ডের সেই ইচ্ছায় জল ঢেলে দেন মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ। ৮২ ওভারে ৬ উইকেটে ১৮১ রান নিয়ে খেলতে নেমে ৮৫.৩ ওভারে দলের ১৯৪ রানের মধ্যে ফেরেন বড় ভরসা ঋষভ পন্থ। ৪৬ বলে ২২ রান করে অলি রবিনসনের বলে কট বিহাইন্ড হন তিনি। ঠিক চার ওভার পর ফেরেন ইশান্ত শর্মাও। ইশান্তের উইকেটটিও নেন রবিনসন। ইশান্ত ১৬ রানে লেগ বিফোর হতে ভারতের অষ্টম উইকেট পড়ে ২০৯ রানে। লিড তখন ১৮২। ইংল্যান্ডের মঈন আলি আগের দিনই বলেছিলেন, কোনওভাবেই ২২০-২৩০ রানের টার্গেট তাঁরা তাড়া করতে চান না। ফলে ইংল্যান্ড যখন জয়ের স্বপ্ন দেখছে, তখন রুখে দাঁড়ালেন মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ। শেষ অবধি তাঁদের জুটি ভাঙতেই পারলেন না ইংল্যান্ডের বোলাররা। হতাশা ধরা পড়ল অ্যান্ডারসন, রবিনসন, উডদের চোখেমুখে। অবিচ্ছেদ্য নবম উইকেট জুটিতে শামি ও বুমরাহ যোগ করলেন রেকর্ড ৮৯ রান।

বাকযুদ্ধে বুমরাহ
জেমস অ্যান্ডারসনকে শরীর লক্ষ্য করে বল করা নিয়ে তৃতীয় দিন থেকেই উত্তপ্ত হচ্ছিল লর্ডস। আজ বুমরাহ ব্যাট করতে নামেন ৮৯.৩ ওভারের মাথায়। ৯১তম ওভারের শেষে ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন বুমরাহ। অবস্থা সামাল দিতে এগিয়ে যান আম্পায়াররা। বাটলারকে বুমরাহ বলেন, আমি এমন নই যে আস্তে বল করার জন্য আর্জি জানাব। এরপরই মার্ক উড ও বুমরাহ-র কথা কাটাকাটি চলতে থাকায় তাতে যোগ দেন মহম্মদ শামি। পরে অবস্থা সামাল দেন আম্পায়াররা। এরপরই ব্যাট হাতে ইংল্যান্ডকে যাবতীয় জবাব সুদে-আসলে মেটান শামি ও বুমরাহ। দুজনেই এদিন কেরিয়ারের সেরা টেস্ট ইনিংসটি খেললেন।

শামি ও ইংল্যান্ড
লাঞ্চের পরও কয়েক মিনিট খেলতে নামে ভারত। ৮ উইকেটে ২৯৮ তুলে যখন ইংল্যান্ডকে জেতার জন্য ২৭২ রানের টার্গেট ছুড়ে দিতে ইনিংস ডিক্লেয়ার করেন বিরাট, তখন শামি অপরাজিত ৫৬ রানে। ৭০ বল খেলে মেরেছেন ৬টি চার ও একটি বিশাল ছক্কা। বুমরাহ অপরাজিত রইলেন ৬৪ বলে ৩৪ রান করে। টেস্টে শামির দুটি অর্ধশতরানই এল ইংল্যান্ডের বিরুদ্ধে। ২০১৪ সালে নটিংহ্যামে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ভারত তুলেছিল ৪৫৭। সেবার নবম উইকেটটি পড়ে গিয়েছিল ৩৪৬ রানে। সেখান থেকে ১১১ রান যোগ করেছিলেন শামি ও ভুবনেশ্বর কুমার। শামি নেমেছিলেন ১১ নম্বরে। ৮১ বলে ৫১ করে অপরাজিত ছিলেন। এবার সেই ইংল্যান্ডের মাটিতেই দলের প্রয়োজনে খেললেন আরও একটি মূল্যবান ইনিংস। যে ইনিংস খেলে ফিরতেই ড্রেসিংরুমে বীরের অভ্যর্থনা পেলেন শামি ও বুমরাহ।
|
বল হাতে দাপট
সুনীল গাভাসকর ধারাভাষ্য দিতে দিতেই বলছিলেন, এই ইনিংস ড্রেসিংরুমে গোটা দলের মেজাজটাই চাঙ্গা করে দেবে। হলও তাই। প্রথম ওভারের তৃতীয় বলেই ররি বার্নস বুমরাহর লাফিয়ে ওঠা বল সামলাতে না পেরে শূন্য রানে সিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। এক রানের মাথাতেই দলের দ্বিতীয় উইকেটও হারায় ইংল্যান্ড। মহম্মদ শামির বলে কট বিহাইন্ড হয়ে শূন্য রানেই আউট হন অপর ওপেনার ডম সিবলি।

মিমে বিরাট
তবে এরই মধ্যে বিরাট কোহলি চলে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। না, ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া উইকেট শুরুতেই পেয়ে আগ্রাসী ভাব দেখানোর জন্য নয়। বিরাট কোহলি কয়েক দিন আগেই বলেছিলেন, ইংল্যান্ডে থাকাকালীন নেটে দীর্ঘক্ষণ সময় কাটানোতেই লোয়ার অর্ডার ব্যাটিং দলকে গুরুত্বপূর্ণ রান যোগ করে অবদান রাখছে। বিরাটের কথার সত্যতা বুমরাহ বা শামির ব্যাটিং দেখে বোঝাও যাচ্ছে। কিন্তু নেটাগরিকদের প্রশ্ন, সবই তো হচ্ছে। আট হাজারের বেশি টেস্ট রানের মালিক যা করতে পারছেন না, তা করে দেখাচ্ছেন শামি-বুমরার মতো বোলাররাও! বিরাট কবে পারবেন?
A partnership to remember for ages for @Jaspritbumrah93 & @MdShami11 on the field and a rousing welcome back to the dressing room from #TeamIndia.
— BCCI (@BCCI) August 16, 2021
What a moment this at Lord's 👏👏👏#ENGvIND pic.twitter.com/biRa32CDTt
After Seeing Batting Of Shami And Bumrah..
— Jethalal (@Jethiya_lal) August 16, 2021
Virat Kohli Be Like - pic.twitter.com/PsuJBLNhlt
#IndvsEng
— संस्कारी balak 🙂 (@Rohit_Roy___) August 16, 2021
Virat kohli after seeing shami and bumrah batting 🙂 pic.twitter.com/PrditcyaNR












Click it and Unblock the Notifications