টেস্ট ওপেনার স্মিথকে ফিরিয়ে নজির জোসেফের! আন্তর্জাতিক অভিষেকে প্রথম বলে উইকেট পেয়েছেন কারা?
Shamar Joseph: আজ থেকে শুরু হয়েছে অ্যাডিলেড টেস্ট। টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়ে ১৮৮ রানে বেঁধে ফেলেছে অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে তাদের স্কোর ২ উইকেটে ৫৯।
এই ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় বোলার হিসেবে নজির গড়েছেন শামার জোসেফ। অভিষেক টেস্টে প্রথম বলেই ওপেনার স্টিভ স্মিথের (২৬ বলে ১২) উইকেট তুলে নিয়ে। পরে জানিয়েছেন, এই ঘটনা তাঁর আজীবন মনে থাকবে। সেটা স্বাভাবিকও।

শামার জোসেফ টেস্ট ক্রিকেটে ২৩তম বোলার যিনি অভিষেক টেস্টে প্রথম বল করতে গিয়েই উইকেট পেলেন। ১৮৮৩ সালে এমন নজির প্রথম গড়েন অস্ট্রেলিয়ার টম হোরান। ইংল্যান্ডের ওয়াল্টার রিডকে বোল্ড করে দিয়েছিলেন টেস্ট কেরিয়ারের নিজের প্রথম বলেই। এই তালিকায় একমাত্র ভারতীয় নীলেশ কুলকার্নি। ১৯৯৩ সালে তিনি পেয়েছিলেন মারভান আতাপাত্তুর উইকেট।
টেস্ট কেরিয়ারে প্রথম বলে উইকেট পাওয়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন আর্থার কনিংহ্যাম, বিল ব্র্যাডলি, টেড আর্নল্ড, বার্ট ভগলার, জ্যাক ক্রফোর্ড, জর্জ ম্যাকলে, মরিস টেট, ম্যাট হেন্ডারসন, ডেনিস স্মিথ, টাইরেল জনসন, কিথ মিলার, ডিক হাওয়র্থ, ইন্তিখাব আলম, রিচার্ড ইলিংওয়ার্থ, চামিলা গামাগে, নাথান লিয়ঁ, শামিন্ডা এরাঙ্গা, ডেন পিট, হার্ডাস ভিলোয়েন, নিজাত মাসুদ।
একদিনের আন্তর্জাতিকে যাঁরা কেরিয়ারের প্রথম বলে উইকেট নেন তাঁরা হলেন- জিওফ আর্নল্ড, ক্লাইভ লয়েড, শাহিদ মেহবুব, শেন থমসন, ইনজামাম উল হক, এভার্টন মাতামবানাদজো, সদাগোপান রমেশ, ওয়েভেল হিন্ডস, জোসেফাট আবাবু, চরিথ বুদ্ধিকা, মার্টিন ভ্যান জারসভেল্ড, মন্ডে জোনদেকি, কৌশল লোকুয়ারাচ্চি, রিকি ক্লার্ক, ফিডেল এডওয়ার্ডস।
এ ছাড়াও রয়েছেন- কেভিন ও'ব্রায়েন, এলিজা ওটিয়েনো, থিলান তুষারা, পার্থ দেশাই, ভুবনেশ্বর কুমার, কেনেথ কামিয়ুকা, অ্যান্ড্রু মাথিসন, এহসান খান, মোসাদ্দেক হোসেন, কিমো পল, আইন্সলে নডলোভু, লিজাড উইলিয়ামস, বিক্রম সব, মাহিশ থিকশানা এবং আফজল খান আইয়ান।
টি২০ আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম বলে উইকেটশিকারীরা হলেন- মাইকেল ক্যাসপ্রোভিচ, আন্দ্রে নেল, অজিত আগরকর, আলফন্সো থমাস, শন টেট, ররি ক্লেইনভেল্ট, ব্রেট গিভস, প্রজ্ঞান ওঝা, জো ডেনলি, বিরাট কোহলি, নাদিম আহমেদ, পরস খাড়কা, উইলি গাভেরা, অজয় লালচেতা, আমির ইয়ামিন, লকি ফার্গুসন, লক্ষ্মণ সন্দাকান, তাইজুল ইসলাম, লুইস গ্রেগরি, হায়াত খিজার, ডিটার ক্লেইন, কোল ম্যাকঞ্চি, কেশব মহারাজ, ইনসানুল্লাহ খান ও ম্যাথু হাম্ফ্রেজ।
মহিলাদের টি২০ আন্তর্জাতিকে প্রথম বলে যাঁরা উইকেট পেয়েছেন তাঁরা হলেন ক্লোয়ে ট্রায়ন, অক্ষতা রাও এবং সুহানি থাডানি।












Click it and Unblock the Notifications