শাকিব বাংলাদেশকে নেতৃত্ব দেবেন ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে, দলে ফিরলেন কারা?
বাংলাদেশ ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে নিয়েছে। শনিবার তৃতীয় ওডিআই। চট্টগ্রামে টাইগাররা নামবে ভারতকে হোয়াইটওয়াশের লক্ষ্যে। এরপর ১৪ ডিসেম্বর থেকে শুরু ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। সেই টেস্টের দল ঘোষণা করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

প্রথম টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শাকিব আল হাসান। হজে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম। তিনি দলে ফিরলেন। তাসকিন আহমেদ ও ইয়াসির আলিও ওই সিরিজে খেলতে পারেননি চোটের কারণে। ভারতের বিরুদ্ধে টেস্ট দলে তাঁরাও রয়েছেন। বাঁহাতি ব্যাটার জাকির হাসান প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন। ১৭ সদস্যের টেস্ট দলে ডাক পাওয়া বছর ২৪-এর জাকির গত সপ্তাহে কক্সবাজারে ভারতীয় এ দলের বিরুদ্ধে চারদিনের ম্যাচে ১৭৩ রানের ইনিংস খেলেছিলেন। ৯ উইকেট পড়ে যাওয়ার পরও তাঁর ইনিংসের সৌজন্যে আনঅফিসিয়াল টেস্ট ড্র রাখতে সক্ষম হয় বাংলাদেশ এ। তা না হলে বাংলাদেশ এ ইনিংসে হারতো। চলতি বছর বাংলাদেশে প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা ন্যাশনাল ক্রিকেট লিগে সর্বাধিক ৪৪২ রান করেছেন জাকির, গড় ৫৬.২৫।
কুঁচকির চোটের কারণে ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে যান তামিম ইকবাল। তিনিও প্রথম টেস্ট খেলার জন্য ফিট হতে পারবেন না। ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট। তাঁর আগেও তামিমের ফিট হওয়া নিয়ে সংশয় থাকছেই। টেস্ট দলে তামিমের পাশাপাশি নেই মোসাদ্দেক হোসেন এবং মুস্তাফিজুর রহমান। তবে মুশফিকুর ফেরায় বাংলাদেশের ব্যাটিং গভীরতা বাড়বে। গত মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফরে চোট পাওয়া ইয়াসির আলিও দলে ফিরলেন। বাংলাদেশের টেস্ট দলে পাঁচ জোরে বোলার রয়েছেন। সেই সঙ্গে শাকিব, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামকে রাখা হয়েছে স্পিন বোলিং আক্রমণ শানানোর জন্য।
টপ অর্ডারে জায়গা পাওয়ার জন্য জোর লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। মাহমুদুল হাসান জয় ও মোমিনুর হক ফর্মে নেই। নাজমুল হাসান শান্তও ছন্দে নেই, চলতি বছর একটিই হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। এই পরিস্থিতিতে কারা দলে থাকেন সেটাই দেখার। মিডল অর্ডার নিয়ে খুব একটা চিন্তার নেই বাংলাদেশের। রয়েছেন অভিজ্ঞ মুশফিকুর, শাকিব ও লিটন দাস। এই সিরিজ ২-০ ব্যবধানে জিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার আশা উজ্জ্বল করতে পারবে ভারত। বাংলাদেশ ভারতের বিরুদ্ধে একটিও টেস্ট জেতেনি। ১১টি টেস্টের মধ্যে বাংলাদেশ হেরেছে ৯টিতে, ড্র হয়েছে ২টি টেস্ট।
প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল- মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, ইয়াসির আলি, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালিদ আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা, আনামুল হক।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications