আইপিএলে এক ঢিলে দুই পাখি মারার লক্ষ্য নিয়েই নামবেন শাকিব ও মুস্তাফিজুর

আইপিএলে নিজেদের দলের হয়ে সেরাটা দিতে তৈরি হচ্ছেন শাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। শাকিব রয়েছেন কলকাতা নাইট রাইডার্সে, মুস্তাফিজুর রাজস্থান রয়্যালসে। তাঁরা নিশ্চিত, টি ২০ বিশ্বকাপে আইপিএলের অভিজ্ঞতা টি ২০ বিশ্বকাপ অভিযানের আগে অত্যন্ত কার্যকরী হতে চলেছে।

এক ঢিলে দুই পাখি মারার লক্ষ্য নিয়েই নামবেন শাকিব ও মুস্তাফিজুর

কলকাতা নাইট রাইডার্সের অন্যতম বড় ভরসা শাকিব বলেছেন, আমি আশাবাদী আইপিএল হওয়ার ফলে সকলেই উপকৃত হবেন। যে ধরনের পরিস্থিতিতে বিশ্বকাপ হবে আমরা তার সঙ্গে মানিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় যেমন পাব তেমনই ম্য়াচ খেলতে পারাও খুব কাজে লাগবে। আইপিএলের অভিজ্ঞতা আমি ও মুস্তাফিজুর জাতীয় দলের সঙ্গে ভাগ করে নেব। আমরা ড্রেসিংরুমে অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে কাটানোর ফলে বিশ্বকাপ নিয়ে তাঁদের ভাবনা সম্পর্কেও ধারণা পাব। তা প্রয়োজনমতো দলকে জানিয়ে সেভাবে নিজেদের প্রস্তুত রাখতেও বলব।

টি ২০ বিশ্বকাপে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশের অসুবিধা হবে না বলেই দাবি শাকিবের। তাঁর কথায়, বাংলাদেশ টি ২০ বিশ্বকাপের ১৫-১৬ দিন আগে ওমানে পৌঁছে যাবে। ফলে কন্ডিশন বা উইকেটের সঙ্গে মানিয়ে নিতে এটা পর্যাপ্ত সময়। আমাদের দেশের পিচে খেলার পর ওখানকার পিচে খেলতেও অসুবিধা হবে না। বাংলাদেশ জেতার মানসিকতা নিয়েই বিশ্বকাপ অভিযানে যাবে। টানা সিরিজ জয়ের ফলে সেই মানসিকতা তৈরি হয়েছে। যা বিশ্বকাপের আগে দলকে আত্মবিশ্বাসীও করে তুলেছে। উল্লেখ্য, জিম্বাবোয়ে সফরে সিরিজ জেতার পর দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। যদিও যে ধরনের পিচে খেলা হয়েছে তা বিশ্বকাপে ব্যাকফায়ার করতে পারে বলেও আশঙ্কা করছে বাংলাদেশেরই ক্রিকেট মহল। তবে শাকিবের অভয়বাণী আশ্বস্ত করতে পারে সমর্থকদের।

শাকিব আল হাসান বলেন, বিশ্বকাপে বাংলাদেশের ভালো ফলের সম্ভাবনাই রয়েছে। আমাদের প্রস্তুতিও যথেষ্ট ভালো হয়েছে। ঢাকার উইকেট বা লো স্কোর নিয়ে অনেকে সমালোচনা করছেন। কিন্তু এটাও মনে রাখতে হবে, জেতার চেয়ে বড় আত্মবিশ্বাস আর কিছুতেই নেই। সাফল্যের পর জেতার যে মানসিকতা তৈরি হয় সেটাই আত্মবিশ্বাসকে এক অন্য পর্যায়ে নিয়ে যায়। বিশ্বকাপে সেই আত্মবিশ্বাস সম্বল করেই নামবে বাংলাদেশ। বিশ্বকাপে ব্যাটসম্যানদের থেকে আরও ভালো খেলা প্রত্যাশা করছেন শাকিব। বাংলাদেশের উইকেট ব্যাটসম্যানদের পক্ষে অত্যন্ত চ্যালেঞ্জিং যে ছিল সে কথা মেনে নিয়েছেন তিনি। বাংলাদেশ বিশ্বকাপে কতদূর যাবে তা নিশ্চিতভাবে বলতে না পারলেও শাকিব মনে করেন, বাংলাদেশ ভালোই খেলবে। প্রথম রাউন্ডে ভালো খেলে জেতার আত্মবিশ্বাস নিয়েই মূলপর্বে বাংলাদেশের সাফল্যলাভের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল বলেই ধারণা তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+