Shakib Al Hasan: শাকিবের বিদায়ী টেস্ট খেলা নিয়ে অনিশ্চয়তা, বিক্ষোভের জেরে ঢাকার বিমান ধরতে বারণের বার্তা গেল

Shakib Al Hasan: শাকিব আল হাসানের বিদায়ী টেস্ট মীরপুরের বদলে কি কানপুরই লেখা থাকবে? পরিস্থিতির নাটকীয় পালাবদল না হলে তেমন দিকেই সব কিছু এগোচ্ছে।

বুধবারই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মীরপুর টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। তাতে নাম রয়েছে শাকিবের। কিন্তু দেশে ফেরা নিয়ে তৈরি হলো জটিলতা।

Shakib Al Hasan

বাংলাদেশের যমুনা টিভির সংবাদ অনুযায়ী, শাকিবের ঢাকা পৌঁছনোর কথা বৃহস্পতিবার বিকেলে। তিনি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইতিমধ্যেই দুবাই পৌঁছে গিয়েছেন। সেখান থেকে দুপুরে ঢাকার বিমান ধরার কথা। যদিও সেই বিমান ধরতে শাকিবকে নিষেধ করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেনাবাহিনী, নাকি অন্তর্বর্তী সরকারের তরফে সেই বার্তা গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। যদিও শাকিবকে বাংলাদেশ দলে নেওয়ার পর বুধবার সন্ধ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে শাকিবের কুশপুতুল দাহ করেন প্রায় শতাধিক মানুষ। ক্রিকেটপ্রেমী জনতার ব্যানারে শিক্ষার্থীরা ভোটচোর, জুয়াড়ি হিসেবে শাকিবকে আখ্যায়িত করে তাঁর গালে জুতো মারার স্লোগান দিয়েছেন।

উল্লেখ্য, শেখ হাসিনার দল আওয়ামি লিগের হয়ে সংসদ সদস্য হয়েছিলেন শাকিব। বিক্ষোভকারীদের দাবি, খেলোয়াড় ও ভোটচোর শাকিব আলাদা নন। বিসিবি আলাদা হিসেবে বিবেচনা করলে শাকিবের এক হাতে হাতকড়া পরিয়ে অন্য হাতে ব্যাট ধরার শর্ত দেওয়া হয়।

শাকিবের বিরুদ্ধে খুনের মামলাও চলছে। শাকিব কানপুর টেস্টের আগে বলেছিলেন, তাঁকে নিরাপত্তা দেওয়া হলে এবং খেলার পর নির্বিঘ্নে বাংলাদেশ ছাড়ার সুযোগ দেওয়া হলে তিনি মীরপুরে শেষ টেস্ট খেলতে চান। এই নিরাপত্তার প্রশ্ন নিয়ে নানা বিবৃতি, টানাপোড়েন চলে।

শাকিব গত ৯ অক্টোবর ফেসবুক পোস্টের মাধ্যমে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় নীরব থাকার জন্য দুঃখপ্রকাশ করার পাশাপাশি রাজনীতিতে নামার কারণ ব্যাখ্যা করেছিলেন। তাঁর বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনাও বাড়ছিল। তবে ফের মাথাচাড়া দিয়েছে শাকিব-বিরোধী বিক্ষোভ।

ক্রিকেটার শাকিবকে নিরাপত্তার পূর্ণ আশ্বাস দিলেও, তাঁর রাজনৈতিক সত্তার কারণে কতটা নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে নতুন করে প্রতিবাদ-আন্দোলন শুরু হওয়ায় তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আওয়ামি লিগের কোনও সাংসদ যেখানে প্রকাশ্যে নেই, সেখানে খেলোয়াড় হিসেবে শাকিবের খেলা নিয়ে অনেকের আপত্তি। তাঁকে গ্রেফতারের দাবিও উঠেছে। অনেকেই বলছেন, আগে গ্রেফতারি হোক। আইনগতভাবে শাকিব নিজেকে নির্দোষ প্রমাণ করুন।

শাকিব যেমন বাংলাদেশে নিরাপত্তা পাওয়া নিয়ে সংশয়ে ছিলেন, তেমনই তাঁর পরিবারের সদস্যরাও চাইছেন না তিনি এই মুহূর্তে দেশে ফিরুন। দল ঘোষণার পর নির্বাচক হান্নান সরকার বলেছিলেন, শাকিবের বিষয়টি সরকারের পাশাপাশি বিসিবির ইস্যু। বোর্ড থেকে সবুজ সঙ্কেত পেয়েই তাঁকে দলে রাখা হয়েছে। মীরপুরে হোম অব ক্রিকেট থেকে শাকিব বিদায় নেবেন, তার চেয়ে ভালো কিছু হয় না।

শাকিব ভারতে টেস্ট সিরিজ খেলেই মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে একদিনের আন্তর্জাতিক থেকে অবসরের আভাসও দিয়েছিলেন শাকিব। কথা ছিল, তিনি বৃহস্পতিবার ঢাকা পৌঁছে শুক্রবার থেকে অনুশীলনে নেমে পড়বেন। কিন্তু শেষ অবধি তিনি দেশে না ফিরতে পারলে বাংলাদেশের হয়ে আর কোনওদিন খেলতে পারবেন কিনা তা নিয়েই প্রশ্নচিহ্ন ঝুলে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+