Shakib Al Hasan: রাজনীতির ময়দানে ইনিংস শুরু করছেন শাকিব, শাসক দলের টিকিটেই লড়বেন নির্বাচনে

Shakib Al Hasan: ক্রিকেটার শাকিব আল হাসান এখন বেলাশেষের সূর্য। ক্রিকেটের ২২ গজকে পাকাপাকিভাবে বিদায় জানানোর আগেই রাজনীতির ময়দানে নামলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। সেই নির্বাচনেই শাসক দল আওয়ামী লিগের প্রার্থী হলেন শাকিব। শেখ হাসি‌নার দলের পক্ষ থেকে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নাম রয়েছে দেশের ক্রিকেট অধিনায়কের।

মাশরাফি মোর্তাজার পর বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় অধিনায়ক হিসাবে নির্বাচনে লড়বেন শাকিব আল হাসান। মনোনয়ন তালিকায় দেখা গিয়েছে মাগুরা ১ আসন থেকে লড়াই করবেন শাকিব। এই জেলারই ভূমিপুত্র শাকিব। বিশ্বকাপ পর্ব শেষ হওয়ার পর থেকেই শাকিবের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে জল্পনা চলছিল, তাঁর হয়ে মনোনয়ন পত্রও তোলা হয়। অবশেষে সেই জল্পনা সত্যি হল।

Shakib Al Hasan

নতুন বছরের শুরুতেই বাং‌লাদেশের সাধারণ নির্বাচন। ৩০০টি আসনের জন্য আওয়ামী লিগের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষিত হয় রবিবার। সেখানেই দেখা গেল বড় চমক, প্রথমবারের জন্য রাজনীতির ময়দানে জনপ্রতিনিধি হওয়ার লড়াইয়ে বাংলাদেশ অধিনায়ক শাকিব। ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের জন্য শাকিবের মনোনয়ন পত্র তুলেছিলেন। শেষ পর্যন্ত শাসক দল মাগুরা-১ আসনেই শাকিবকে টিকিট দিল।

আওয়ামী লিগে প্রার্থী তালিকায় শুধু শাকিব আল হাসান নয়, একইসঙ্গে রয়েছেন আরও তারকা। প্রাক্তন ক্রিকেটার মাশরফি বিন মোর্তাজাও ফের আওয়ামী লিগের টিকিটে প্রার্থী হচ্ছেন। ২০১৮ সালের নির্বাচনেও তিনি আওয়ামী লিগের হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং জয়ীও হয়েছিলেন।নির্বাচনেই প্রার্থী হয়েছেন‌ দেশের জনপ্রিয় অভিনেতা ফিরদৌস। ঢাকা-১০ আসনে প্রার্থী হয়েছে‌ন ফিরদৌস।

আওয়ামী লিগের দলনেত্রী তথা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচনে লড়বেন। এই নিয়ে সপ্তমবার তিনি এই আসন থেকে প্রার্থী হচ্ছেন। নির্বাচনী লড়াইয়ে প্রথম থেকেই এগিয়ে শাসক দল। বিরোধী বিএনপি এখনও সেভাবে প্রার্থী তালিকায় তাক লাগাতে পারেনি।

দলীয় সূত্রের খবর, গত নির্বাচনেই শাকিব প্রার্থী হতে চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাকিবকে বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের তাঁকে প্রয়োজন। শাকিব আপাতত খেলায় মন দিন। তবে এবার শাকিবকে প্রার্থী করে চমক দি‌ল বাংলাদেশের বর্তমান শাসক দল।

সামনেই দেশের মাটিতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে টেস্ট সিরিজ। তারপরই নিউজ়িল্যান্ড সফরে যাবে টাইগাররা।

গত ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে আঙুলে চোট পান শাকিব। কবে জাতীয় দলে ফিরবেন, তা এখনও অনিশ্চিত। এরইমধ্যে রাজনীতির ময়দানে প্রবেশ করলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+