Shakib Al Hasan: চোখের সমস্যা নিয়েই খেলেছেন বিশ্বকাপে! খারাপ পারফরম্যান্সের নেপথ্যের কারণ জানালেন শাকিব
বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পর বাংলাদেশ জুড়ে ক্রিকেট নায়ক শাকিব আল হাসানকে নিয়ে শুরু হয় প্রবল সমালোচনা। দেশের মধ্যে এমন সমালোচনার মুখে অতীতে পড়তে হয়নি শাকিবকে।কিন্তু বিশ্বকাপে সেরা ছন্দে খেলতে পারেননি সেই ব্যাখ্যা অবশেষে দিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। বিশ্বকাপের মাঝে চোটের সমস্যার মধ্যে পড়েছিলেন, শুধু চোট নয় একইসঙ্গে শাকিবকে ভুগিয়েছিল চোখের সমস্যাও।
একটি সাক্ষাৎকারে বিশ্বকাপে চোখের সমস্যা নিয়ে মুখ খুলছেন শাকিব।তাঁর কথায়, কেবল এক দুই ম্যাচ নয় বরং বিশ্বকাপের পুরোটা সময় জুড়েই চোখের সমস্যা আমার হচ্ছিল। বল দেখার করার সময় আমার খুবই অস্বস্তি হচ্ছিল।'

বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি। মাত্র ২টি ম্যাচে জয় পেয়েছে তারা। দল হতাশাজনক পারফরম্যান্স করায় সমর্থকরাও আশাহত হন।
তবে বিশ্বকাপ শেষেই রাজনীতির ময়দানে নেমেছেন শাকিব। বাংলাদেশের নির্বাচনে মাগুরা ১ কেন্দ্র থেকে লড়ছেন শাকিব। দলীয় সূত্রের খবর, গত নির্বাচনেই শাকিব প্রার্থী হতে চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাকিবকে বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের তাঁকে প্রয়োজন।শাকিব আপাতত খেলায় মন দিন। তবে এবার শাকিবকে প্রার্থী করেছে বাংলাদেশের বর্তমান শাসর দল।
নির্বাচনে জিতলে কী হবেন শাকিব? মন্ত্রী না হলেও ক্রিকেটের সঙ্গেই জড়িয়ে থাকতে চাইছেন তিনি। শাকিবের ইচ্ছা বাংলাদেশের ক্রিকেটের সংস্থা বিসিবি-র সভাপতি হওয়া। কেন বিসিবির সভাপতি হতে চান তাও জানিয়েছেন শাকিব। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা এই অলরাউন্ডার জানান, সেই দেশের ক্রিকেট খেলা এবং টিমকে আরও উন্নত জায়গায় নিতে যেতে চাইছেন তিনি।
একইসঙ্গে শাকিব বলেন, ক্রিকেটে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব হবে। বিসিবি একটি স্বাধীন সংস্থা। যদি পরিবর্তন করতে হয় বা কিছু পরিবর্তন করার থাকে, এখানেই অনেক বেশি আছে, মন্ত্রকে থেকে সেটা সবসময় সম্ভব হয় না। ফলে রাজনীতির আঙিনায় থেকেও বোর্ড প্রশাসনে কাজ করতে চাইছেন শাকিব। নিজের পরের লক্ষ্য স্থির করে ফেলেছেন শাকিব।












Click it and Unblock the Notifications