Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কলকাতার বিরুদ্ধে জ্বলে উঠলেন শাকিব, অলরাউন্ড পারফরম্যান্সে নিলামে না কেনার নীরব প্রতিবাদ জানালেন কি

২০১১ সাল থেকে আইপিএল খেলছেন শাকিব আল হাসান। এর আগে বাংলাদেশের তারকা ক্রিকেটারকে কলকাতা নাইট রাইডার্স বাদে অন্য দলে দেখা যায়নি। ২০১১ সালে নিলামে শাকিবকে কেনার পরে ২০১৪ সালেও শাকিবকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে এবছর নিলামে শাকিবকে নিয়ে আগ্রহই দেখায়নি কেকেআর। নিলামে শাকিবের নাম উঠলেও শাহরুখ খানের দল তাঁকে কেনেনি।

শাকিব অলরাউন্ড পারফরম্যান্সে নীরব প্রতিবাদ জানালেন কি

হায়দরাবাদ ও রাজস্থান শাকিবের হয়ে নিলামে দরাদরি করেছিল। পরে হায়দরাবাদ কিনে নেয় শাকিবকে। এবং কলকাতা যেটা কোনওদিন করেনি, এই আইপিএলে শাকিবকে নিয়ে সেটাই করেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম থেকে শেষ বাংলাদেশের প্রাক্তন অধিনায়ককে খেলিয়েছেন তিনি।

যার ফল এদিন ইডেনে চেনা মাঠে কোয়ালিফায়ারে কলকাতার বিরুদ্ধেই দিয়ে গেলেন শাকিব। ব্যাটের পর বল হাতে অসাধারণ পারফরম্যান্স করে কলকাতার জয়ের রাস্তায় কাঁটা বিছিয়ে দিলেন তিনি।

এদিন শাকিব ২৪ বলে গুরুত্বপূর্ণ ২৮ রানের ইনিংস খেলেন। দুর্ভাগ্যবশত কুলদীপ যাদবের হাত লেগে নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে রান আউট হয়ে যান। তবে বল হাতে ৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট তুলে নেন শাকিব। এবং আউট করেন সম্ভবত কলকাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান অধিনায়ক দীনেশ কার্তিককে।

৮ রানে শাকিবের বলে কার্তিকে বোল্ড হয়ে ফেরার পরই হায়দরাবাদ ম্যাচ দখলে নিয়ে নেয়। সেদিক থেকে দেখতে গেলে কলকাতাকে ধাক্কা দেন শাকিবই। যে ধাক্কা সামলাতে না পেরে আইপিএল থেকে বিদায় নিতে হল কেকেআরকে। আর প্রাক্তন নাইট সদস্য নতুন দল হায়দরাবাদকে ফাইনালে তুলে ইডেন ছাড়লেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+