বিশ্বচ্যাম্পিয়নরা বিধ্বস্ত বাংলাদেশের কাছে! টি ২০ আন্তর্জাতিকে ইংল্যান্ডের বিরুদ্ধে শাকিবদের ঐতিহাসিক জয়

বিশ্বকাপ জেতার পর প্রথম টি ২০ আন্তর্জাতিক খেলতে নেমেই হারল ইংল্যান্ড। বাংলাদেশ ২ ওভার বাকি থাকতে ৬ উইকেটে হারাল জস বাটলারের দলকে।

টি ২০ আন্তর্জাতিকে ইংল্যান্ড ও বাংলাদেশ ১০০-র অনেক বেশি ম্যাচ খেলেছে। তবে আজ চট্টগ্রামে তিন ম্যাচের সিরিজের প্রথম টি ২০ আন্তর্জাতিকের আগে পর্যন্ত এই দুই দেশ মাত্র একবারই পরস্পরের মুখোমুখি হয়েছিল। ২০২১ সালের টি ২০ বিশ্বকাপের ম্যাচটিতে জিতেছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে টি ২০ বিশ্বকাপ জেতার পরের ম্যাচটিতেই আজ জস বাটলারের দল বিধ্বস্ত শাকিব আল হাসানদের কাছে।

 ইংল্যান্ডের বিরুদ্ধে শাকিবদের ঐতিহাসিক জয়

আজ টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান তোলে ইংল্যান্ড। টি ২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক জস বাটলার চারটি করে চার ও ছয়ের সাহায্যে ৪২ বলে সর্বাধিক ৬৭ রান করেন। ১০ ওভারে ৮০ রানের মাথায় বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙে। ওপেনার ফিল সল্ট করেন ৩৫ বলে ৩৮। ডেভিড মালান ৪, বেন ডাকেট ২০, স্যানম কারান ৬, ক্রিস ওকস ১ রান করে আউট হন। মঈন আলি ৭ বলে ৮ রানে এবং ক্রিস জর্ডন ৩ বলে ৫ রানে অপরাজিত থাকেন। হাসান মাহমুদ ২টি এবং নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শাকিব আল হাসান একটি করে উইকেট দখল করেন।

জবাবে খেলতে নেমে ২ ওভার বাকি থাকতেই মাত্র চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত আটটি চারের সাহায্যে ৩০ বলে সর্বাধিক ৫১ রান করেন। শাকিব ২৪ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। তিনি ৬টি চার মেরেছেন। ১৩ বলে ১৫ রানে অপরাজিত থাকেন আফিফ হোসেন। দুই ওপেনার লিটন দাস ১২ ও রনি তালুকদার ২১ রান করেন। জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড ও মঈন আলি একটি করে উইকেট পেয়েছেন। দ্বিপাক্ষিক টি ২০ সিরিজে প্রথমবার মুখোমুখি হয়েই বিশ্বচ্যাম্পিয়নদের পরাস্ত করা নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস বাড়াবে টাইগারদের। এর আগে, একদিনের সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ বাঁচিয়েছিল বাংলাদেশ। এবার টি ২০ সিরিজ জেতাই লক্ষ্য শাকিবদের।

উল্লেখ্য, ২০২১ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলায় ইংল্যান্ড ৩৫ বল বাকি থাকতে ৮ উইকেটে হারিয়েছিল বাংলাদেশকে। তখন বাংলাদেশের অধিনায়ক ছিলেন মাহমুদুল্লাহ, ইংল্যান্ড খেলেছিল ইয়ন মর্গ্যানের নেতৃত্বে। আবু ধাবিতে সেই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ তুলেছিল ৯ উইকেটে ১২৪। টাইমাল মিলস তিনটি উইকেট নিয়েছিলেন। জবাবে জেসন রয়ের অর্ধশতরানের সুবাদে ১৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচ পকেটে পুরেছিল ইংল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+